পল্লী উন্নয়ন একাডেমি, রংপুর আইন, ২০২৩
ধারা ১৫তহবিল
ধারা ১৫
15. তহবিল (১) একাডেমির একটি তহবিল থাকিবে এবং উহাতে নিম্নবর্ণিত উৎস হইতে প্রাপ্ত অর্থ জমা হইবে, যথা:- (ক) সরকার কর্তৃক প্রদত্ত অনুদান; (খ) স্থানীয় কর্তৃপক্ষ এবং অন্যান্য সংবিধিবদ্ধ সংস্থা কর্তৃক প্রদত্ত অনুদান; (গ) সরকারের পূর্বানুমোদনক্রমে, অভ্যন্তরীণ উৎস হইতে গৃহীত ঋণ; (ঘ) সরকারের পূর্বানুমোদনক্রমে, বিদেশি সরকার বা আন্তর্জাতিক সংস্থা হইতে প্রাপ্ত অনুদান ও ঋণ; (ঙ) চেম্বার্স অব কমার্স, বাণিজ্যিক সংগঠন ও কোনো সংস্থা বা সমিতির নিকট হইতে প্রাপ্ত বৈধ অনুদান; (চ) দান এবং বৃত্তির (এনডাউমেন্ট) অর্থ; (ছ) একাডেমির সম্পদ বিক্রয় হইতে লব্ধ অর্থ, বিনিয়োগ হইতে প্রাপ্ত সুদ বা লভ্যাংশ, উৎসর্গিত অর্থ এবং রয়্যালটি; এবং (জ) অন্য কোনো উৎস হইতে প্রাপ্ত সকল বৈধ অর্থ । (২) তহবিলের অর্থ বোর্ডের অনুমোদনক্রমে কোনো তপশিলি ব্যাংকে জমা রাখিতে হইবে। (৩) বোর্ড কর্তৃক নির্ধারিত পদ্ধতিতে এবং সরকারের নিয়মনীতি ও আর্থিক বিধি-বিধান অনুসরণক্রমে উক্ত তহবিল পরিচালনা করিতে হইবে। (৪) একাডেমির তহবিলের অর্থ হইতে একাডেমি ইহার প্রয়োজনীয় ব্যয় নির্বাহ করিবে এবং সকল দায় পরিশোধ করিবে। ব্যাখ্যা।- এই ধারার উদ্দেশ্য পূরণকল্পে, ‘তপশিলি ব্যাংক’ অর্থ Bangladesh Bank Order, 1972 (P. O. No. 127 of 1972) এর Article 2 (J) তে প্রদত্ত সংজ্ঞা অনুযায়ী Scheduled Bank।