বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন আইন, ২০২৩
ধারা ১৬জেলা ও উপজেলা শিল্প উন্নয়ন কমিটি
বলবৎ
দ্বিতীয় অধ্যায় কর্পোরেশন প্রতিষ্ঠা, ব্যবস্থাপনা ও সংগঠন
ধারা ১৬
16. জেলা ও উপজেলা শিল্প উন্নয়ন কমিটি (১) এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে, সরকার, প্রয়োজনে, জেলা ও উপজেলা পর্যায়ে জেলা ও উপজেলা শিল্প উন্নয়ন কমিটি গঠন করিতে পারিবে। (২) জেলা ও উপজেলা শিল্প উন্নয়ন কমিটির গঠন, কার্যপরিধি এবং আনুষঙ্গিক বিষয়াদি সরকার কর্তৃক বিধি দ্বারা নির্ধারিত হইবে।
সূচিপত্র দেখুন: বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন আইন, ২০২৩