Skip to content

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন আইন, ২০২৩

ধারা ২০অনুমতিপত্র স্থগিত বা বাতিলকরণ

বলবৎতৃতীয় অধ্যায় শিল্পপার্ক ও শিল্পনগরী প্রতিষ্ঠা, ডেভেলপার নিয়োগ, ইত্যাদি

তৃতীয় অধ্যায় শিল্পপার্ক ও শিল্পনগরী প্রতিষ্ঠা, ডেভেলপার নিয়োগ, ইত্যাদি

ধারা ২০

20. অনুমতিপত্র স্থগিত বা বাতিলকরণ (১) কর্পোরেশন যে কোনো সময়, ডেভেলপারকে প্রদত্ত অনুমতিপত্র স্থগিত বা বাতিল করিতে পারিবে, যদি ডেভেলপার- (ক) এই আইন, বিধি বা প্রবিধানের অধীন তাহার উপর অর্পিত দায়িত্ব ও কার্যাবলি সম্পাদনে অসমর্থ হয়; বা (খ) এই আইনের অধীন পর্ষদ কর্তৃক প্রদত্ত নির্দেশনা সঠিকভাবে প্রতিপালন করিতে ব্যর্থ হয়; বা (গ) অনুমতিপত্রের শর্তাবলি ভঙ্গ করে; বা (ঘ) অনুমতিপত্রে আরোপিত তাহার উপর অর্পিত দায়িত্ব ও বাধ্যবাধকতা আর্থিক কারণে দক্ষতার সহিত প্রতিপালন করিতে ব্যর্থ হয়। (২) উপধারা (১) এর অধীন ডেভেলপারকে প্রদত্ত অনুমতিপত্র স্থগিত বা বাতিলকরণের পদ্ধতি বিধি দ্বারা নির্ধারিত হইবে।

End of ধারা ২০. Not in the index for this Act: গেজেটেড অনুলিপি (the gazette as published, PDF only).

সূচিপত্র দেখুন: বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন আইন, ২০২৩