বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন আইন, ২০২৩
ধারা ২২শুল্কাধীন পণ্যাগার সুবিধা
বলবৎ
তৃতীয় অধ্যায় শিল্পপার্ক ও শিল্পনগরী প্রতিষ্ঠা, ডেভেলপার নিয়োগ, ইত্যাদি
ধারা ২২
22. শুল্কাধীন পণ্যাগার সুবিধা কর্পোরেশন, জাতীয় রাজস্ব বোর্ডের সম্মতিক্রমে, নিম্নবর্ণিত বিষয়ে বন্ডেড সুবিধা প্রদান করিতে পারিবে, যথা :- (ক) শিল্পপার্ক বা শিল্পনগরীতে আমদানিকৃত কাঁচামালসহ কোনো দ্রব্যের উপর কাস্টমস রিজার্ভ, বিক্রয় কর, অক্ট্রয় ডিউটি, আবগারি শুল্ক, আমদানি লাইসেন্স বা পারমিট ফি বা অন্য কোনো চার্জ; এবং (খ) শিল্পপার্ক বা শিল্পনগরী হইতে রপ্তানিকৃত বা দেশে ব্যবহৃত কোনো দ্রব্যের শুল্ক বা অন্য কোনো চার্জ।
সূচিপত্র দেখুন: বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন আইন, ২০২৩