Skip to content

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন আইন, ২০২৩

ধারা ৩৮তহবিল

বলবৎপঞ্চম অধ্যায় কোম্পানি গঠন, নারী উদ্যোক্তা সৃষ্টি ও কর্মীদের কল্যাণ

পঞ্চম অধ্যায় কোম্পানি গঠন, নারী উদ্যোক্তা সৃষ্টি ও কর্মীদের কল্যাণ

ধারা ৩৮

38. তহবিল (১) কর্পোরেশনের নামে একটি তহবিল থাকিবে এবং উহাতে নিম্নবর্ণিত উৎস হইতে অর্থ জমা হইবে, যথা :- (ক) সরকার কর্তৃক প্রদত্ত আর্থিক অনুদান; (খ) সরকারের পূর্বানুমোদনক্রমে কোনো বিদেশি সরকার অথবা দেশি বা বিদেশি ব্যক্তি বা উন্নয়ন সহযোগী সংস্থা হইতে প্রাপ্ত অনুদান; (গ) কোনো ব্যক্তি, সংস্থা বা স্থানীয় কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনুদান; (ঘ) সরকারের পূর্বানুমোদনক্রমে কর্পোরেশন কর্তৃক গৃহীত ঋণ; (ঙ) কর্পোরেশন কর্তৃক গৃহীত ফি; এবং (চ) অন্য যে কোনো বৈধ উৎস হইতে প্রাপ্ত অর্থ। (২) তহবিলের অর্থ কর্পোরেশনের নামে কর্পোরেশন কর্তৃক নির্দিষ্টকৃত কোনো তপশিলি ব্যাংকে জমা রাখিতে হইবে এবং পরিচালনা পর্ষদ কর্তৃক নির্ধারিত পদ্ধতিতে উক্ত তহবিল পরিচালিত হইবে। (৩) তহবিলের অর্থ হইতে সরকারি বিধি-বিধান অনুসরণক্রমে কর্পোরেশনের প্রয়োজনীয় ব্যয় নির্বাহ করা যাইবে। (৪) কর্পোরেশন উহার তহবিল নিরাপত্তা জামানত বা বিধি দ্বারা নির্ধারিত অন্য কোনো পদ্ধতিতে বিনিয়োগ করিতে পারিবে।

End of ধারা ৩৮. Not in the index for this Act: গেজেটেড অনুলিপি (the gazette as published, PDF only).

সূচিপত্র দেখুন: বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন আইন, ২০২৩