Skip to content

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন আইন, ২০২৩

ধারা ৪৪সীমানা প্রাচীর, ইত্যাদি ক্ষতিগ্রস্ত বা অপসারণের দণ্ড

বলবৎসপ্তম অধ্যায় অপরাধ ও দণ্ড, ইত্যাদি

সপ্তম অধ্যায় অপরাধ ও দণ্ড, ইত্যাদি

ধারা ৪৪

44. সীমানা প্রাচীর, ইত্যাদি ক্ষতিগ্রস্ত বা অপসারণের দণ্ড যদি কোনো ব্যক্তি বৈধ কর্তৃত্ব ব্যতিরেকে- (ক) কর্পোরেশন বা শিল্পপার্ক বা শিল্পনগরীর কোনো ভূমি বা স্থাপনা রক্ষার্থে নির্মিত কোনো সীমানা প্রাচীর বা বেড়া ক্ষতিগ্রস্ত বা অপসারণ করেন; বা (খ) কর্পোরেশন বা শিল্পপার্ক বা শিল্পনগরীর দালান, প্রাচীর বা অন্য কোনো বস্তুর ভার রক্ষার্থে স্থাপিত কোনো খুঁটি ক্ষতিগ্রস্ত বা অপসারণ করেন; বা (গ) কোনো কার্যসম্পাদনের প্রয়োজনে কর্পোরেশন কর্তৃক খননকৃত বা ভাঙ্গিয়া ফেলা কোনো সড়ক বা ভূমিতে স্থাপিত কোনো বাতি নিভাইয়া ফেলেন; বা (ঘ) কর্পোরেশনের আদেশ লঙ্ঘন করিয়া, যাতায়াতের পথ বন্ধকরণ সংক্রান্ত, কর্পোরেশন কর্তৃক স্থাপিত কোনো খিল, চেইন বা খুঁটি অপসারণ করেন; বা (ঙ) কর্পোরেশন কর্তৃক নির্মিত কোনো অবকাঠামো, স্থাপনা এবং কর্পোরেশনের ভূমি বা অন্য কোনো সম্পত্তি ক্ষতিগ্রস্ত করেন, তাহা হইলে উহা হইবে একটি অপরাধ এবং তজ্জন্য তিনি অনধিক ৬ (ছয়) মাসের কারাদণ্ড বা অনধিক ১ (এক) লক্ষ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হইবেন।

End of ধারা ৪৪. Not in the index for this Act: গেজেটেড অনুলিপি (the gazette as published, PDF only).

সূচিপত্র দেখুন: বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন আইন, ২০২৩