Skip to content

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন আইন, ২০২৩

ধারা ৪৬অননুমোদিত ভূমি দখল, স্থাপনা নির্মাণ, ইত্যাদির দণ্ড

বলবৎসপ্তম অধ্যায় অপরাধ ও দণ্ড, ইত্যাদি

সপ্তম অধ্যায় অপরাধ ও দণ্ড, ইত্যাদি

ধারা ৪৬

46. অননুমোদিত ভূমি দখল, স্থাপনা নির্মাণ, ইত্যাদির দণ্ড যদি কোনো ব্যক্তি কর্পোরেশনের লিখিত অনুমোদন ব্যতিরেকে- (ক) কর্পোরেশনের মালিকানাধীন বা কর্পোরেশনের দখলে রহিয়াছে এইরূপ কোনো ভূমি দখল করেন; বা (খ) উক্ত ভূমির উপর কোনো ভবন বা স্থাপনা নির্মাণ করেন বা নির্মাণের উদ্যোগ গ্রহণ করেন; বা (গ) উক্ত ভূমির উপর দণ্ডায়মান গাছপালা কর্তন করেন বা অন্য কোনোভাবে বিনষ্ট করেন; বা (ঘ) উক্ত ভূমি অন্য কোনোভাবে জোরপূর্বক দখল করেন; বা (ঙ) উক্ত ভূমিতে কোনো খনন কাজ করেন বা পানির নালা নির্মাণ করেন, তাহা হইলে উহা হইবে একটি অপরাধ এবং তজ্জন্য তিনি অনধিক ৬ (ছয়) মাসের কারাদণ্ড বা অনধিক ১ (এক) লক্ষ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হইবেন।

End of ধারা ৪৬. Not in the index for this Act: গেজেটেড অনুলিপি (the gazette as published, PDF only).

সূচিপত্র দেখুন: বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন আইন, ২০২৩