Skip to content

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন আইন, ২০২৩

ধারা ৪৮কর্পোরেশনের সম্পত্তি ক্ষতিগ্রস্ত হইবার জন্য ক্ষতিপূরণ

বলবৎসপ্তম অধ্যায় অপরাধ ও দণ্ড, ইত্যাদি

সপ্তম অধ্যায় অপরাধ ও দণ্ড, ইত্যাদি

ধারা ৪৮

48. কর্পোরেশনের সম্পত্তি ক্ষতিগ্রস্ত হইবার জন্য ক্ষতিপূরণ (১) অন্য কোনো বিধানে যাহা কিছুই থাকুক না কেন, কোনো ব্যক্তির দ্বারা কর্পোরেশনের কোনো সম্পত্তি ক্ষতিগ্রস্ত হইলে, কর্পোরেশন কর্তৃক ক্ষতিপূরণ দাবির আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত, এই আইনে বর্ণিত দণ্ড ও অর্থদণ্ডের অতিরিক্ত হিসাবে, কর্পোরেশনকে উপযুক্ত ক্ষতিপূরণ প্রদানের জন্য উক্ত ব্যক্তিকে আদেশ প্রদান করিতে পারিবে। (২) উপধারা (১) এ উল্লিখিত ক্ষতিপূরণের অর্থ কর্পোরেশনকে প্রদান করা না হইলে, উক্ত অর্থ আদালত কর্তৃক অর্থদণ্ড আদায়ের ন্যায় আদায় করা যাইবে এবং সংশ্লিষ্ট আদালত আদায়কৃত ক্ষতিপূরণের অর্থ যথাশীঘ্র সম্ভব কর্পোরেশনকে প্রদানের ব্যবস্থা করিবে।

End of ধারা ৪৮. Not in the index for this Act: গেজেটেড অনুলিপি (the gazette as published, PDF only).

সূচিপত্র দেখুন: বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন আইন, ২০২৩