Skip to content

পারিবারিক আদালত আইন, ২০২৩

ধারা ১৮পারিবারিক আপিল আদালত প্রতিষ্ঠা

বলবৎ

ধারা ১৮

18. পারিবারিক আপিল আদালত প্রতিষ্ঠা (১) এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে, সরকার, সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, প্রত্যেক জেলার জন্য এক বা একাধিক পারিবারিক আপিল আদালত প্রতিষ্ঠা করিতে পারিবে : তবে শর্ত থাকে যে, কোনো জেলার জন্য একাধিক পারিবারিক আপিল আদালত প্রতিষ্ঠিত হইলে, সরকার, সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, উক্ত আপিল আদালতসমূহের স্থানীয় এখতিয়ার নির্ধারণ করিবে। (২) জেলা জজ পদমর্যাদার ১ (এক) জন বিচারকের সমন্বয়ে পারিবারিক আপিল আদালত গঠিত হইবে। (৩) উপধারা (১) এর অধীন পারিবারিক আপিল আদালত প্রতিষ্ঠার পূর্ব পর্যন্ত স্বীয় অধিক্ষেত্রে জেলা জজ আদালত পারিবারিক আপিল আদালত হিসাবে দায়িত্ব পালন করিবে।

End of ধারা ১৮. Not in the index for this Act: গেজেটেড অনুলিপি (the gazette as published, PDF only).

সূচিপত্র দেখুন: পারিবারিক আদালত আইন, ২০২৩