Skip to content

পল্লী উন্নয়ন একাডেমি, জামালপুর আইন, ২০২৩

ধারা ১৫তহবিল

বলবৎ

ধারা ১৫

15. তহবিল (১) একাডেমির একটি তহবিল থাকিবে এবং উহাতে নিম্নবর্ণিত উৎস হইতে প্রাপ্ত অর্থ জমা হইবে, যথা:- (ক) সরকার কর্তৃক প্রদত্ত অনুদান; (খ) স্থানীয় কর্তৃপক্ষ এবং অন্যান্য সংবিধিবদ্ধ সংস্থা প্রদত্ত অনুদান; (গ) সরকারের পূর্বানুমোদনক্রমে, অভ্যন্তরীণ উৎস হইতে গৃহীত ঋণ; (ঘ) সরকারের পূর্বানুমোদনক্রমে, বিদেশি সরকার বা আন্তর্জাতিক সংস্থা হইতে প্রাপ্ত অনুদান ও ঋণ; (ঙ) চেম্বার্স অব কমার্স, বাণিজ্যিক সংগঠন ও কোনো সংস্থা বা সমিতির নিকট হইতে প্রাপ্ত বৈধ অনুদান; (চ) দান এবং বৃত্তির (এনডাউমেন্ট) অর্থ; (ছ) একাডেমির সম্পদ বিক্রয় হইতে লব্ধ অর্থ, বিনিয়োগ হইতে প্রাপ্ত সুদ বা লভ্যাংশ, উৎসর্গিত অর্থ এবং রয়্যালটি; এবং (জ) অন্য কোনো উৎস হইতে প্রাপ্ত সকল বৈধ অর্থ। (২) তহবিলের অর্থ বোর্ডের অনুমোদনক্রমে কোনো তপশিলি ব্যাংকে জমা রাখিতে হইবে। (৩) বোর্ড কর্তৃক নির্ধারিত পদ্ধতিতে এবং সরকারের নিয়মনীতি ও আর্থিক বিধিবিধান অনুসরণক্রমে উক্ত তহবিল পরিচালনা করিতে হইবে। (৪) একাডেমির তহবিলের অর্থ হইতে একাডেমি ইহার প্রয়োজনীয় ব্যয় নির্বাহ করিবে এবং সকল দায় পরিশোধ করিবে। ব্যাখ্যা:- এই ধারার উদ্দেশ্য পূরণকল্পে, ‘তপশিলি ব্যাংক’ অর্থ Bangladesh Bank Order, 1972 (P. O. No. 127 of 1972) এর Article 2(J) তে প্রদত্ত সংজ্ঞা অনুযায়ী Scheduled Bank।

End of ধারা ১৫. Not in the index for this Act: গেজেটেড অনুলিপি (the gazette as published, PDF only).

সূচিপত্র দেখুন: পল্লী উন্নয়ন একাডেমি, জামালপুর আইন, ২০২৩