Skip to content

পল্লী উন্নয়ন একাডেমি, জামালপুর আইন, ২০২৩

ধারা ৭বোর্ড গঠন, ইত্যাদি

বলবৎ

ধারা ৭

7. বোর্ড গঠন, ইত্যাদি (১) নিম্নবর্ণিত সদস্য সমন্বয়ে বোর্ড গঠিত হইবে, যথা:- (ক) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মন্ত্রী, ক্ষেত্রমত, প্রতিমন্ত্রী বা উপমন্ত্রী, যিনি ইহার চেয়ারম্যানও হইবেন; (খ) সচিব, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ; যিনি ইহার ভাইস চেয়ারম্যানও হইবেন; (গ) সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয় বা তৎকর্তৃক মনোনীত উক্ত মন্ত্রণালয়ের অন্যূন একজন যুগ্মসচিব; (ঘ) সচিব, কৃষি মন্ত্রণালয় বা তৎকর্তৃক মনোনীত উক্ত মন্ত্রণালয়ের অন্যূন একজন যুগ্মসচিব; (ঙ) সচিব, অর্থ বিভাগ বা তৎকর্তৃক মনোনীত উক্ত মন্ত্রণালয়ের অন্যূন একজন যুগ্মসচিব; (চ) সচিব, স্থানীয় সরকার বিভাগ বা তৎকর্তৃক মনোনীত উক্ত মন্ত্রণালয়ের অন্যূন একজন যুগ্মসচিব; (ছ) সচিব, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় বা তৎকর্তৃক মনোনীত উক্ত মন্ত্রণালয়ের অন্যূন একজন যুগ্মসচিব; (জ) সদস্য, কৃষি, পানি সম্পদ ও পল্লী প্রতিষ্ঠান বিভাগ, পরিকল্পনা কমিশন বা তৎকর্তৃক মনোনীত উক্ত কমিশনের অন্যূন একজন যুগ্মসচিব; (ঝ) রেক্টর, বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র বা তৎকর্তৃক মনোনীত উক্ত কেন্দ্রের অন্যূন একজন যুগ্মসচিব; (ঞ) নির্বাহী সভাপতি, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল; (ট) মহাপরিচালক, বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড; (ঠ) মহাপরিচালক, বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান; (ড) নিবন্ধক ও মহাপরিচালক, সমবায় অধিদপ্তর; (ঢ) মহাপরিচালক, বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি, কুমিল্লা; (ণ) মহাপরিচালক, পল্লী উন্নয়ন একাডেমি, বগুড়া; (ত) মহাপরিচালক, [***] পল্লী উন্নয়ন একাডেমি, রংপুর; (থ) মহাপরিচালক, জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট; (দ) উপাচার্য, [জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়] বা তৎকর্তৃক মনোনীত উক্ত বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক পদমর্যাদার কোনো অনুষদ সদস্য; (ধ) সরকার কর্তৃক মনোনীত পল্লী উন্নয়ন বিষয়ে বিশেষ জ্ঞান ও অভিজ্ঞতাসম্পন্ন অনধিক ২ (দুই) জন প্রতিনিধি; এবং (ন) মহাপরিচালক, [***] পল্লী উন্নয়ন একাডেমি, জামালপুর, যিনি ইহার সদস্য-সচিবও হইবেন। (২) উপধারা (১) এর দফা (ধ) এর অধীন মনোনীত সদস্যগণ তাহাদের মনোনয়নের তারিখ হইতে ৩ (তিন) বৎসর মেয়াদে স্বীয় পদে বহাল থাকিবেন এবং সরকার উক্ত মেয়াদ শেষ হইবার পূর্বেই কোনো কারণ না দর্শাইয়া কোনো সদস্যকে তাহার পদ হইতে অব্যাহতি প্রদান করিতে পারিবে। (৩) কোনো সদস্য সরকারের উদ্দেশ্যে স্বাক্ষরযুক্ত পত্রযোগে স্বীয় পদ ত্যাগ করিতে পারিবেন, তবে চেয়ারম্যান কর্তৃক গৃহীত না হওয়া পর্যন্ত কোনো পদত্যাগ কার্যকর হইবে না। (৪) মনোনীত কোনো সদস্য মৃত্যুবরণ করিলে বা স্বীয় পদ ত্যাগ করিলে বা অব্যাহতিপ্রাপ্ত হইলে, উক্ত পদ শূন্য হইবার ৩০ (ত্রিশ) দিনের মধ্যে, এই আইনের বিধান সাপেক্ষে সরকার, কোনো উপযুক্ত ব্যক্তিকে শূন্য পদে নিয়োগদান করিবে।

  1. 5. “শেখ রাসেল” শব্দগুলি শেখ হাসিনা পল্লী উন্নয়ন একাডেমি, জামালপুর (সংশোধন) আইন, ২০২৬ (২০২৬ সনের ২৬ নং আইন) এর ৬(ক) ধারাবলে বিলুপ্ত।
  2. 6. “জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়” শব্দগুলি “বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জামালপুর” শব্দগুলি ও কমার পরিবর্তে শেখ হাসিনা পল্লী উন্নয়ন একাডেমি, জামালপুর (সংশোধন) আইন, ২০২৬ (২০২৬ সনের ২৬ নং আইন) এর ৬(খ) ধারাবলে প্রতিস্থাপিত।
  3. 7. “শেখ হাসিনা” শব্দগুলি শেখ হাসিনা পল্লী উন্নয়ন একাডেমি, জামালপুর (সংশোধন) আইন, ২০২৬ (২০২৬ সনের ২৬ নং আইন) এর ৬(গ) ধারাবলে বিলুপ্ত।

End of ধারা ৭. Not in the index for this Act: গেজেটেড অনুলিপি (the gazette as published, PDF only).

সূচিপত্র দেখুন: পল্লী উন্নয়ন একাডেমি, জামালপুর আইন, ২০২৩