পল্লী উন্নয়ন একাডেমি, জামালপুর আইন, ২০২৩
ধারা ৯একাডেমির কার্যাবলি
ধারা ৯
9. একাডেমির কার্যাবলি একাডেমির কার্যাবলি হইবে নিম্নরূপ, যথা:- (ক) পল্লী উন্নয়ন ও তৎসংশ্লিষ্ট ক্ষেত্রসমূহে গবেষণা পরিচালনা; (খ) পল্লী উন্নয়নের সহিত সংশ্লিষ্ট সরকারি কর্মচারী ও বেসরকারি চাকরিতে নিয়োজিত ব্যক্তিবর্গ, স্থানীয় সরকার প্রতিনিধি ও ব্যক্তিগণকে বিষয়ভিত্তিক প্রশিক্ষণ প্রদান; (গ) পল্লী উন্নয়নের ধারণা ও তত্ত্বসমূহ পরীক্ষা-নিরীক্ষা এবং, ক্ষেত্রমত, বাস্তবায়ন; (ঘ) পল্লী উন্নয়ন সংক্রান্ত প্রায়োগিক গবেষণা, প্রকল্প ও কর্মসূচি প্রণয়ন, বাস্তবায়ন এবং মূল্যায়ন; (ঙ) সরকার এবং অন্যান্য সংস্থাকে ইহাদের চাহিদার প্রেক্ষিতে প্রয়োজনীয় উপদেশ ও পরামর্শমূলক সেবা প্রদান; (চ) দেশি ও বিদেশি শিক্ষার্থীদের অভিসন্দর্ভ রচনার কাজে সহায়তা প্রদান এবং তত্ত্বাবধান; (ছ) সরকারের অনুমোদনক্রমে দেশি-বিদেশি বা আন্তর্জাতিক গবেষণা, শিক্ষা ও প্রশিক্ষণ প্রতিষ্ঠানের সহিত পল্লী উন্নয়ন বিষয়ক যৌথ কর্মসূচি গ্রহণ; (জ) স্ব-উদ্যোগে কিংবা সরকারি বা অন্য কোনো প্রতিষ্ঠানের পক্ষে বা ইহাদের সহিত যৌথভাবে সমীক্ষার মাঠ কর্মসহ অনুসন্ধান কার্যক্রম পরিচালনা; (ঝ) জাতীয় ও আন্তর্জাতিক সেমিনার, সম্মেলন, কর্মশালা আয়োজন ও পরিচালনা; (ঞ) একাডেমির কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে বিভিন্ন সময়ে প্রতিষ্ঠানের মধ্যে বিভিন্ন বিভাগ, অধিশাখা, শাখা, কেন্দ্র ও অন্যান্য ইউনিট সৃষ্টি; (ট) সমীক্ষা সংক্রান্ত পুস্তক, সাময়িকী, প্রতিবেদন এবং গবেষণাপত্র প্রকাশ; (ঠ) পল্লী উন্নয়ন সংক্রান্ত নীতি প্রণয়নের ক্ষেত্রে সরকারকে সহায়তা প্রদান; (ড) আত্মকর্মসংস্থান এবং উদ্যোক্তা সৃজনের উদ্দেশ্যে সুফলভোগীদের জন্য দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণের আয়োজন; (ঢ) প্রশিক্ষণ, গবেষণা, প্রায়োগিক গবেষণা ও ঋণ প্রদান সম্পর্কিত পরামর্শ সেবা নীতিমালা প্রণয়ন; এবং (ণ) একাডেমির উদ্দেশ্যের সহিত সামঞ্জস্যপূর্ণ অন্য কোনো কাজ।