Skip to content

সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক কল্যাণ ট্রাস্ট আইন, ২০২৩

ধারা ১০ট্রাস্টের তহবিল

বলবৎ

ধারা ১০

10. ট্রাস্টের তহবিল (১) ট্রাস্টের একটি তহবিল থাকিবে এবং উহাতে নিম্নবর্ণিত উৎস হইতে প্রাপ্ত অর্থ জমা হইবে, যথা :- (ক) সরকার কর্তৃক প্রদত্ত অনুদান; (খ) সরকারের অনুমোদনক্রমে বিদেশী সরকার, সংস্থা বা আন্তর্জাতিক সংস্থা কর্তৃক প্রদত্ত অনুদান; (গ) স্থানীয় কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনুদান; (ঘ) কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান কর্তৃক প্রদত্ত অনুদান; (ঙ) অন্য কোনো উৎস হইতে প্রাপ্ত অর্থ; এবং (চ) এই আইনের অধীন শিক্ষক কর্তৃক প্রদত্ত চাঁদা। (২) তহবিলের অর্থ, ট্রাস্টের নামে, বোর্ড কর্তৃক অনুমোদিত, কোনো তপশিলি ব্যাংকে জমা রাখিতে হইবে এবং উক্তরূপ অর্থ হইতে ট্রাস্টের কার্যাবলি সুষ্ঠুভাবে সম্পাদনের নিমিত্ত প্রয়োজনীয় ব্যয় নির্বাহ করা যাইবে। ব্যাখ্যা: ‘তপশিলি ব্যাংক’ বলিতে Bangladesh Bank Order, 1972 (P.O No. 127 of 1972) এর Article 2(j) তে সংজ্ঞায়িত Scheduled Bank কে বুঝাইবে। (৩) তহবিলের ব্যাংক হিসাব চেয়ারম্যান ও কোষাধ্যক্ষ কর্তৃক যৌথভাবে পরিচালিত হইবে। (৪) তহবিলের অর্থ সরকার কর্তৃক অনুমোদিত যেকোনো খাতে বিনিয়োগ করা যাইবে। (৫) সরকার কর্তৃক প্রদত্ত অনুদান, বোর্ড কর্তৃক অনুমোদিত, কোনো তপশিলি ব্যাংকে স্থায়ী আমানত হিসাবে জমা রাখিতে হইবে এবং ট্রাস্টের কোনো কার্য সম্পাদনের উদ্দেশ্যে উক্ত আমানত হইতে প্রাপ্ত মুনাফা ব্যয় করা যাইবে।

End of ধারা ১০. Not in the index for this Act: গেজেটেড অনুলিপি (the gazette as published, PDF only).

সূচিপত্র দেখুন: সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক কল্যাণ ট্রাস্ট আইন, ২০২৩