Skip to content

বাংলাদেশ চিকিৎসা শিক্ষা অ্যাক্রেডিটেশন আইন, ২০২৩

ধারা ১৬অ্যাক্রেডিটেশন সনদ প্রদান

বলবৎতৃতীয় অধ্যায় অ্যাক্রেডিটেশন সনদ, ইত্যাদি

তৃতীয় অধ্যায় অ্যাক্রেডিটেশন সনদ, ইত্যাদি

ধারা ১৬

16. অ্যাক্রেডিটেশন সনদ প্রদান (১) কোনো চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠানকে অ্যাক্রেডিটেশনের জন্য প্রথমে নিজস্ব জরিপ সম্পন্ন করিতে হইবে এবং পরবর্তীকালে কাউন্সিল কর্তৃক প্রাক্‌জরিপ ও আনুষ্ঠানিক জরিপ সম্পন্ন করত উহার প্রতিবেদন কাউন্সিলের নিকট দাখিল করিতে হইবে। (২) অ্যাক্রেডিটেশনের জন্য চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠানকে, প্রবিধান দ্বারা নির্ধারিত ফরমে ও পদ্ধতিতে, কাউন্সিলের নিকট আবেদন করিতে হইবে। (৩) চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক অ্যাক্রেডিটেশনের আবেদনের পরিপ্রেক্ষিতে কাউন্সিল- (ক) নির্ধারিত মানদণ্ড অনুযায়ী সংশ্লিষ্ট চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান এবং উক্ত প্রতিষ্ঠানের আনুষ্ঠানিক জরিপ প্রতিবেদন পর্যালোচনাসহ চিকিৎসা শিক্ষা কার্যক্রম ও আনুষঙ্গিক তথ্যাবলি, প্রয়োজনে, পরীক্ষা-নিরীক্ষা ও অনুসন্ধান করিবে; (খ) অ্যাক্রেডিটেশনের জন্য প্রয়োজনে অধিকতর তথ্য যাচনা করিতে পারিবে; (গ) তথ্যের অসংগতি, প্রাতিষ্ঠানিক দুর্বলতা, শিক্ষা কার্যক্রমের মান অনুত্তীর্ণসহ অন্যান্য অযোগ্যতা প্রতীয়মান হইলে আবেদন বাতিল করিতে পারিবে; (ঘ) প্রবিধান দ্বারা নির্ধারিত শর্তাবলি পূরণ করিবার জন্য আবেদনকারীকে সুযোগ প্রদান করা সমীচীন মনে হইলে উক্ত শর্তাবলি পূরণ ও মানোন্নয়নের জন্য আবেদনকারীকে উহার আলোকে প্রয়োজনীয় সময় প্রদান করিবে; এবং (ঙ) অ্যাক্রেডিটেশনের শর্তাবলি পূরণ ও মানোন্নয়ন সাপেক্ষে চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠানের অ্যাক্রেডিটেশন বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করিবে এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে সক্ষমতা অনুযায়ী অ্যাক্রেডিটেশন সনদ প্রদান করিবে। (৪) অ্যাক্রেডিটেশনের আবেদন ফরম, আবেদন পদ্ধতি, আবেদন যাচাই-বাছাই, অ্যাক্রেডিটেশনের শর্ত, সনদ প্রদান, সনদ নবায়ন ও নবায়নের মেয়াদ, সনদ প্রত্যাহার, সনদ স্থগিত বা বাতিল, সনদ বাতিলের আদেশের বিরুদ্ধে আপিল ও পুনর্বিবেচনা এবং প্রশাসনিক ব্যবস্থাসহ অন্যান্য বিষয় প্রবিধান দ্বারা নির্ধারিত হইবে।

End of ধারা ১৬. Not in the index for this Act: গেজেটেড অনুলিপি (the gazette as published, PDF only).

সূচিপত্র দেখুন: বাংলাদেশ চিকিৎসা শিক্ষা অ্যাক্রেডিটেশন আইন, ২০২৩