বাংলাদেশ চিকিৎসা শিক্ষা অ্যাক্রেডিটেশন আইন, ২০২৩
ধারা ৬কাউন্সিলের গঠন
দ্বিতীয় অধ্যায় কাউন্সিল প্রতিষ্ঠা, কার্যাবলি, সভা, ইত্যাদি
ধারা ৬
6. কাউন্সিলের গঠন (১) কাউন্সিল নিম্নবর্ণিত সদস্য সমন্বয়ে গঠিত হইবে, যথা:- (ক) একজন চেয়ারম্যান; (খ) সরকার কর্তৃক মনোনীত চিকিৎসা শিক্ষা, গবেষণা ও উন্নয়নের সহিত সম্পৃক্ত অধ্যাপক পদমর্যাদার ২ (দুই) জন চিকিৎসক; (গ) মহাপরিচালক, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর; (ঘ) মহাপরিচালক, স্বাস্থ্য অধিদপ্তর; (ঙ) সরকার কর্তৃক মনোনীত চিকিৎসা শিক্ষায় কৃতিত্বের পরিচয়দানকারী মেডিক্যাল কলেজের ১ (এক) জন অবসরপ্রাপ্ত অধ্যাপক, ডেন্টাল কলেজ বা ইনস্টিটিউটের ১ (এক) জন অবসরপ্রাপ্ত অধ্যাপক, নার্সিং কলেজ বা ইনস্টিটিউটের ১ (এক) জন অবসরপ্রাপ্ত অধ্যক্ষ, ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি এর এক (১) জন অবসরপ্রাপ্ত অধ্যক্ষ এবং মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেইনিং স্কুলের ১ (এক) জন অবসরপ্রাপ্ত অধ্যক্ষ; (চ) অতিরিক্ত সচিব (চিকিৎসা শিক্ষা), স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ; (ছ) অতিরিক্ত সচিব, স্বাস্থ্য সেবা বিভাগ; (জ) মহাপরিচালক, বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর; (ঝ) সভাপতি, বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস এন্ড সার্জনস; (ঞ) সভাপতি, বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল; (ট) সরকার কর্তৃক মনোনীত মেডিক্যাল বিশ্ববিদ্যালয়সমূহের ডিনগণের মধ্য হইতে ১ (এক) জন ডিন; (ঠ) লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ কর্তৃক মনোনীত উক্ত বিভাগের অন্যূন যুগ্মসচিব পদমর্যাদার ১ (এক) জন কর্মকর্তা; (ড) বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের পরিচালক পদমর্যাদার ১ (এক) জন কর্মকর্তা; (ঢ) পরিচালক, চিকিৎসা শিক্ষা, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর; (ণ) সরকার কর্তৃক মনোনীত ১ (এক) জন বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ার; এবং (ত) সরকার কর্তৃক মনোনীত ‘অল্টারনেটিভ মেডিসিন’ বিষয়ে অভিজ্ঞ সহকারী অধ্যাপক বা তদূর্ধ্ব পদমর্যাদার ১ (এক) জন অবসরপ্রাপ্ত শিক্ষক; এবং (থ) রেজিস্ট্রার, যিনি উহার সদস্য-সচিবও হইবেন। (২) ধারা ৬ এর উপধারা (১) এর দফা (ক), (ঙ), (ত) এবং (থ) তে উল্লিখিত মনোনীত সদস্যগণ পূর্ণকালীন এবং অবশিষ্ট সদস্যগণ খণ্ডকালীন সদস্য হইবেন।
সূচিপত্র দেখুন: বাংলাদেশ চিকিৎসা শিক্ষা অ্যাক্রেডিটেশন আইন, ২০২৩