Skip to content

ভূমি উন্নয়ন কর আইন, ২০২৩

ধারা ১সংক্ষিপ্ত শিরোনাম, প্রয়োগ ও প্রবর্তন

বলবৎ

ধারা ১

1. সংক্ষিপ্ত শিরোনাম, প্রয়োগ ও প্রবর্তন (১) এই আইন ভূমি উন্নয়ন কর আইন, ২০২৩ নামে অভিহিত হইবে। (২) ইহা সমগ্র বাংলাদেশে প্রযোজ্য হইবে: তবে শর্ত থাকে যে, পার্বত্য জেলাসমূহের (খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবান) ক্ষেত্রে হইা প্রযোজ্য হইবে না। (৩) সরকার, সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, যে তারিখ নির্ধারণ করিবে, সেই তারিখে এই আইন কার্যকর হইবে। * এস.আর.ও নং ৯৫-আইন/২০২৪, তারিখ: ১৮ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ দ্বারা উক্ত আইনকে ১৭ আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ মোতাবেক ১ জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ হইতে কার্যকর করা হইয়াছে।

End of ধারা ১. Not in the index for this Act: গেজেটেড অনুলিপি (the gazette as published, PDF only).

সূচিপত্র দেখুন: ভূমি উন্নয়ন কর আইন, ২০২৩