Skip to content

ভূমি উন্নয়ন কর আইন, ২০২৩

ধারা ৯বকেয়া ভূমি উন্নয়ন কর আদায় ও আদায়ের পদ্ধতি

বলবৎ

ধারা ৯

9. বকেয়া ভূমি উন্নয়ন কর আদায় ও আদায়ের পদ্ধতি (১) কোনো বৎসরের ভূমি উন্নয়ন কর উক্ত বৎসরের ৩০ জুন তারিখের মধ্যে পরিশোধ না করা হইলে, উহা বকেয়া ভূমি উন্নয়ন কর হিসাবে বিবেচিত হইবে। (২) ভূমি মালিক একাদিক্রমে ৩ (তিন) বৎসর বকেয়া ভূমি উন্নয়ন কর পরিশোধ না করিলে, বকেয়া ভূমি উন্নয়ন কর প্রথম বৎসর হইতে তৃতীয় বৎসর পর্যন্ত বার্ষিক ৬.২৫% (ছয় দশমিক দুই পাঁচ শতাংশ) হারে জরিমানাসহ আদায়যোগ্য হইবে এবং তৃতীয় বৎসর শেষে উক্ত বকেয়া ভূমি উন্নয়ন কর Public Demands Recovery Act, 1913 (Act No, III of 1913) এর বিধান অনুসারে সার্টিফিকেট মামলা রুজু করিয়া আদায় করা যাইবে। (৩) প্রচলিত পদ্ধতির পাশাপাশি ইলেকট্রনিক পদ্ধতিতেও উপ-ধারা (২) এর অধীন সার্টিফিকেট মামলা রুজু ও সার্টিফিকেট মামলার সকল কার্যক্রম গ্রহণ করা যাইবে : তবে শর্ত থাকে যে, মামলা চলাকালে সংশ্লিষ্ট ব্যক্তি জরিমানাসহ বকেয়া ভূমি উন্নয়ন কর পরিশোধ করিলে, মামলা প্রত্যাহার করিতে হইবে। (৪) ধারা ৮ এ উল্লিখিত ইলেকট্রনিক পদ্ধতিতেও ভূমি উন্নয়ন করের বকেয়া আদায় করা যাইবে। (৫) অন্য কোনো আইনে যাহা কিছুই থাকুক না কেন, এই আইনের অধীন ভূমি উন্নয়ন করের দাবি কখনো তামাদি হইবে না।

End of ধারা ৯. Not in the index for this Act: গেজেটেড অনুলিপি (the gazette as published, PDF only).

সূচিপত্র দেখুন: ভূমি উন্নয়ন কর আইন, ২০২৩