Skip to content

কপিরাইট আইন, ২০২৩

ধারা ১১৩অধিকার লঙ্ঘনকারী অনুলিপি বা অধিকার লঙ্ঘনকারী অনুলিপি তৈরির উদ্দেশ্যে ব্যবহৃত প্লেট বা সফ্ট কপি বিলিবণ্টন

বলবৎসপ্তদশ অধ্যায় ফৌজদারি অপরাধ ও দণ্ড

সপ্তদশ অধ্যায় ফৌজদারি অপরাধ ও দণ্ড

ধারা ১১৩

113. অধিকার লঙ্ঘনকারী অনুলিপি বা অধিকার লঙ্ঘনকারী অনুলিপি তৈরির উদ্দেশ্যে ব্যবহৃত প্লেট বা সফ্ট কপি বিলিবণ্টন এই আইনের অধীন কোনো অপরাধের বিচার চলাকালে, অভিযুক্ত ব্যক্তি দোষী সাব্যস্ত হউক বা না হউক, আদালত উহার নিকট অধিকার লঙ্ঘনকারী অনুলিপি বা অধিকার লঙ্ঘনকারী অনুলিপি তৈরি করিবার উদ্দেশ্যে সংরক্ষিত প্লেট বা সফট বা ডিজিটাল বা অনুরূপ অন্য কোনো কপিরূপে প্রতীয়মান বস্তু-তথা অভিযুক্ত ব্যক্তির দখলভুক্ত কর্মটির সমস্ত অনুলিপি বা সমস্ত প্লেট ধ্বংস করিবার বা কপিরাইটের মালিককে বুঝাইয়া দিতে বা আদালত যেইরূপ উপযুক্ত মনে করিবে সেইরূপে বিলিবণ্টন করিবার আদেশ প্রদান করিতে পারিবে।

End of ধারা ১১৩. Not in the index for this Act: গেজেটেড অনুলিপি (the gazette as published, PDF only).

সূচিপত্র দেখুন: কপিরাইট আইন, ২০২৩