Skip to content

কপিরাইট আইন, ২০২৩

ধারা ১২০রেজিস্ট্রার এবং বোর্ডের দেওয়ানী আদালতের কতিপয় ক্ষমতা

বলবৎঊনবিংশ অধ্যায় বিবিধ

ঊনবিংশ অধ্যায় বিবিধ

ধারা ১২০

120. রেজিস্ট্রার এবং বোর্ডের দেওয়ানী আদালতের কতিপয় ক্ষমতা এই আইনের অধীন কপিরাইট সংশ্লিষ্ট কোনো কার্যধারায় রেজিস্ট্রার ও বোর্ডের নিম্নরূপ বিষয়ে দেওয়ানি আদালতের ক্ষমতা থাকিবে, যথা:- (ক) সমন প্রদান এবং কোনো ব্যক্তির উপস্থিতি নিশ্চিত করা এবং তাহাকে শপথপূর্বক পরীক্ষা; (খ) কোনো দলিল প্রদর্শন এবং উপস্থাপন; (গ) হলফনামাসহ সাক্ষ্য গ্রহণ; (ঘ) সাক্ষ্য বা দলিল পরীক্ষার জন্য কমিশন মঞ্জুর; (ঙ) কোনো আদালত বা কার্যালয় হইতে কোনো সরকারি নথি বা উহার অনুলিপি তলব; (চ) বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে মধ্যস্থতা; (ছ) যৌক্তিক প্রয়োজনে অস্থায়ী নিষেধাজ্ঞা আরোপ; এবং (জ) বিধি দ্বারা নির্ধারিত অন্য যে কোনো বিষয়।

End of ধারা ১২০. Not in the index for this Act: গেজেটেড অনুলিপি (the gazette as published, PDF only).

সূচিপত্র দেখুন: কপিরাইট আইন, ২০২৩