Skip to content

কপিরাইট আইন, ২০২৩

ধারা ৩৪লোকজ্ঞান ও লোকসংস্কৃতির অধিকার

বলবৎঅষ্টম অধ্যায় লোকজ্ঞান ও লোকসংস্কৃতির অধিকার সুরক্ষা

অষ্টম অধ্যায় লোকজ্ঞান ও লোকসংস্কৃতির অধিকার সুরক্ষা

ধারা ৩৪

34. লোকজ্ঞান ও লোকসংস্কৃতির অধিকার (১) এই আইনের অধীন লোকজ্ঞান ও লোকসংস্কৃতির (folklore) নিম্নরূপ অভিব্যক্তিসমূহের অধিকার সুরক্ষা পাইবে, যথা:- (ক) লোকসংস্কৃতির মৌখিক অভিব্যক্তি; (খ) লোকসংস্কৃতির সাংকেতিক বা সুর সংবলিত অভিব্যক্তিসমূহ; (গ) লোকসংস্কৃতির শারীরিক কসরত প্রদান অভিব্যক্তিসমূহ; (ঘ) লোকসংস্কৃতির মূর্ত অভিব্যক্তিসমূহ; (ঙ) লোকভাষা, চিহ্ন, প্রতীক, ইত্যাদি; (চ) লুপ্ত বা লুপ্তপ্রায় অভিব্যক্তি; এবং (ছ) শনাক্তকৃত নূতন কোনো মূর্ত বা বিমূর্ত অভিব্যক্তি। (২) উপধারা (১) এ উল্লিখিত অভিব্যক্তিসমূহের মেয়াদ সংশ্লিষ্ট সমাজ বা কমিউনিটির যতদিন অস্তিত্ব থাকিবে ততদিন বিদ্যমান থাকিবে এবং কোনো কমিউনিটি বিলুপ্ত হইলে সরকার সেই অধিকারের মালিক হইবে।

End of ধারা ৩৪. Not in the index for this Act: গেজেটেড অনুলিপি (the gazette as published, PDF only).

সূচিপত্র দেখুন: কপিরাইট আইন, ২০২৩