Skip to content

কপিরাইট আইন, ২০২৩

ধারা ৩৬লোকজ্ঞান ও লোকসংস্কৃতির অধিকার সুরক্ষায় করণীয়

বলবৎঅষ্টম অধ্যায় লোকজ্ঞান ও লোকসংস্কৃতির অধিকার সুরক্ষা

অষ্টম অধ্যায় লোকজ্ঞান ও লোকসংস্কৃতির অধিকার সুরক্ষা

ধারা ৩৬

36. লোকজ্ঞান ও লোকসংস্কৃতির অধিকার সুরক্ষায় করণীয় (১) লোকজ্ঞান ও লোকসংস্কৃতির বাণিজ্যিক বা অবাণিজ্যিক ব্যবহারের পূর্বে উৎস সমাজের বা, প্রযোজ্য ক্ষেত্রে, উহার পরিপোষণে নিয়োজিত সরকারি কর্তৃপক্ষের পূর্বানুমতি গ্রহণ করিতে হইবে। (২) লোকজ্ঞান ও লোকসংস্কৃতির কোনো অভিব্যক্তির বাণিজ্যিক ব্যবহারের পূর্বে উক্তরূপ ব্যবহারকারী, উৎপাদনকারী বা সরবরাহকারীকে উহার উৎস-সমাজের সহিত উহা ব্যবহারের শর্ত ও সীমা উল্লেখপূর্বক চুক্তি সম্পাদন করিতে হইবে এবং এইরূপে সম্পাদিত যেকোনো চুক্তি কপিরাইট রেজিস্ট্রার কর্তৃক প্রতিস্বাক্ষরিত হইতে হইবে এবং উহার একটি বিবরণ কপিরাইট অফিসে দাখিল করিতে হইবে।

End of ধারা ৩৬. Not in the index for this Act: গেজেটেড অনুলিপি (the gazette as published, PDF only).

সূচিপত্র দেখুন: কপিরাইট আইন, ২০২৩