Skip to content

কপিরাইট আইন, ২০২৩

ধারা ৯৫হস্তান্তরিত কর্ম অন্যায়ভাবে অন্য কোনো ব্যক্তির নিকট হস্তান্তরের দণ্ড

বলবৎসপ্তদশ অধ্যায় ফৌজদারি অপরাধ ও দণ্ড

সপ্তদশ অধ্যায় ফৌজদারি অপরাধ ও দণ্ড

ধারা ৯৫

95. হস্তান্তরিত কর্ম অন্যায়ভাবে অন্য কোনো ব্যক্তির নিকট হস্তান্তরের দণ্ড যদি কোনো কর্ম যথাযথভাবে হস্তান্তরিত হইবার পর পুনরায় একই কর্ম একই ব্যক্তি কর্তৃক ভিন্ন কোনো ব্যক্তির নিকট হস্তান্তর করা হয়, তাহা হইলে উহা হইবে একটি অপরাধ এবং তজ্জন্য হস্তান্তরকারী অনধিক ৩(তিন) বৎসর কারাদণ্ড এবং অনধিক ৩(তিন) লক্ষ টাকা অর্থদণ্ডে দণ্ডিত হইবেন: তবে শর্ত থাকে যে, যদি ইহা আদালতের নিকট সন্তোষজনকভাবে প্রামাণিত হয় যে, হস্তান্তরটি সরল বিশ্বাসে কৃত, সেইক্ষেত্রে আদালত কেবল অর্থদণ্ড আরোপ করিতে পারিবে।

End of ধারা ৯৫. Not in the index for this Act: গেজেটেড অনুলিপি (the gazette as published, PDF only).

সূচিপত্র দেখুন: কপিরাইট আইন, ২০২৩