Skip to content

কপিরাইট আইন, ২০২৩

ধারা ৯৭স্বত্বাধিকারী না হইয়া বা যে পরিমাণ স্বত্ব প্রদান করা হইয়াছে উহার অতিরিক্ত স্বত্বের মালিকানা প্রয়োগের জন্য দণ্ড

বলবৎসপ্তদশ অধ্যায় ফৌজদারি অপরাধ ও দণ্ড

সপ্তদশ অধ্যায় ফৌজদারি অপরাধ ও দণ্ড

ধারা ৯৭

97. স্বত্বাধিকারী না হইয়া বা যে পরিমাণ স্বত্ব প্রদান করা হইয়াছে উহার অতিরিক্ত স্বত্বের মালিকানা প্রয়োগের জন্য দণ্ড যদি কোনো ব্যক্তি কোনো কর্মের কপিরাইটের স্বত্বাধিকারী বা ভবিষ্যৎ কর্মের কপিরাইটের স্বত্বাধিকারী নিযুক্ত না হইয়া, অথবা স্বত্ব প্রদানকারী যে পরিমাণ স্বত্ব তাহাকে প্রদান করিয়াছেন তাহার অতিরিক্ত স্বত্বের মালিকানা প্রয়োগ করেন তাহা হইলে উহা হইবে একটি অপরাধ এবং তজ্জন্য তিনি অনধিক ৫(পাঁচ) লক্ষ টাকা অর্থদণ্ডে দণ্ডিত হইবেন।

End of ধারা ৯৭. Not in the index for this Act: গেজেটেড অনুলিপি (the gazette as published, PDF only).

সূচিপত্র দেখুন: কপিরাইট আইন, ২০২৩