Skip to content

ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩

ধারা ১৩মাটির উপরি-স্তর কর্তন ও ভরাটের দণ্ড

বলবৎ

ধারা ১৩

13. মাটির উপরি-স্তর কর্তন ও ভরাটের দণ্ড যদি কোনো ব্যক্তি জেলা প্রশাসকের অনুমতি ব্যতিরেকে আবাদযোগ্য বা কর্ষণীয় জমির উপরি-স্তর কর্তন করেন অথবা জমির রেকর্ডীয় মালিকের বিনা অনুমতিতে জমিতে বালু বা মাটি দ্বারা ভরাট করেন, তাহা হইলে তাহার অনুরূপ কার্য হইবে একটি অপরাধ, এবং তজ্জন্য তিনি অনধিক ২ (দুই) বৎসর কারাদণ্ড ও অর্থদণ্ডে দণ্ডনীয় হইবেন: তবে শর্ত থাকে যে, কোনো ব্যক্তি তাহার বসতবাড়ি নির্মাণ বা স্বীয় প্রয়োজনে স্বীয় মালিকানাধীন ভূমি হইতে সীমিত পরিসরে, জমির ঊর্বরতার ক্ষতিসাধন না করিয়া, ভূমি কর্তন বা উত্তোলন করিলে উহা এই ধারার অধীন অপরাধ বলিয়া গণ্য হইবে না।

End of ধারা ১৩.

সূচিপত্র দেখুন: ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩