ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩
ধারা ২০ক্ষতিপূরণ ও প্রতিকার
বলবৎ
ধারা ২০
20. ক্ষতিপূরণ ও প্রতিকার (১) এই আইনে বর্ণিত অপরাধের বিচারকালে যদি কোনো ফৌজদারি আদালতের নিকট প্রতীয়মান হয় যে, ন্যায়বিচার নিশ্চিত করিবার উদ্দেশ্যে উপযুক্ত ব্যক্তির অনুকূলে দখল অর্পণ করা আবশ্যক, তাহার হইলে আদালত তদ্উদ্দেশ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিষয়টি সংশ্লিষ্ট এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নিকট প্রেরণ করিতে পারিবে। (২) এই আইনে বর্ণিত অপরাধের বিচারকারী ফৌজদারি আদালতের নিকট যদি প্রতীয়মান হয় যে, সংঘটিত অপরাধের ফলশ্রুতিতে কোনো ব্যক্তি বা সংস্থা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হইয়াছে, তাহা হইলে উক্ত আদালত অপরাধীর নিকট হইতে উপযুক্ত ক্ষতিপূরণ আদায় করিয়া ক্ষতিগ্রস্ত ব্যক্তি বা সংস্থাকে প্রদানের আদেশ প্রদান করিতে ও এতদুদ্দেশ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করিতে পারিবে।