ধারা ৬বাস্তুভিটা হইতে উচ্ছেদ, ইত্যাদি না করা
বলবৎ
চতুর্থ অধ্যায় বাস্তুভিটা
ধারা ৬
6. বাস্তুভিটা হইতে উচ্ছেদ, ইত্যাদি না করা কোনো ভূমির স্বত্বাধিকারীকে কোনো কর্মকর্তা বা অন্য কোনো কর্তৃপক্ষ কর্তৃক উপযুক্ত আদালতের আদেশ ব্যতিরেকে বাস্তুভিটা হিসাবে তৎকর্তৃক ব্যবহৃত কোনো ভূমি হইতে উচ্ছেদ করা যাইবে না: তবে শর্ত থাকে যে, এই ধারার কোনো কিছু অন্য কোনো আইনের অধীন কোনো বাস্তুভিটা অধিগ্রহণের ক্ষেত্রে প্রযোজ্য হইবে না।