ধারা ১৭সমন্বয় কমিটি
তৃতীয় অধ্যায় সমন্বয় কমিটি
ধারা ১৭
17. সমন্বয় কমিটি (১) এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে, নিবন্ধন কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা, সমন্বয় ও পরিবীক্ষণের লক্ষ্যে একটি সমন্বয় কমিটি থাকিবে এবং উহা নিম্নরূপ সদস্য সমন্বয়ে গঠিত হইবে, যথা:- (ক) সচিব, সুরক্ষা সেবা বিভাগ, যিনি উহার সভাপতিও হইবেন; (খ) মন্ত্রিপরিষদ বিভাগ কর্তৃক মনোনীত অন্যূন যুগ্মসচিব পদমর্যাদার ১ (এক) জন প্রতিনিধি; (গ) প্রধানমন্ত্রীর কার্যালয় কর্তৃক মনোনীত অন্যূন পরিচালক পদমর্যাদার ১ (এক) জন প্রতিনিধি; (ঘ) জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক মনোনীত অন্যূন যুগ্মসচিব পদমর্যাদার ১ (এক) জন প্রতিনিধি; (ঙ) অর্থ বিভাগ কর্তৃক মনোনীত অন্যূন যুগ্মসচিব পদমর্যাদার ১ (এক) জন প্রতিনিধি; (চ) স্থানীয় সরকার বিভাগ কর্তৃক মনোনীত অন্যূন যুগ্মসচিব পদমর্যাদার ১ (এক) জন প্রতিনিধি; (ছ) তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ কর্তৃক মনোনীত অন্যূন যুগ্মসচিব পদমর্যাদার ১ (এক) জন প্রতিনিধি; (জ) সমাজকল্যাণ মন্ত্রণালয় কর্তৃক মনোনীত অন্যূন যুগ্মসচিব পদমর্যাদার ১ (এক) জন প্রতিনিধি; (ঝ) জননিরাপত্তা বিভাগ কর্তৃক মনোনীত অন্যূন যুগ্মসচিব পদমর্যাদার ১ (এক) জন প্রতিনিধি; (ঞ) সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ কর্তৃক মনোনীত অন্যূন যুগ্মসচিব পদমর্যাদার ১ (এক) জন প্রতিনিধি; (ট) ভূমি মন্ত্রণালয় কর্তৃক মনোনীত অন্যূন যুগ্মসচিব পদমর্যাদার ১ (এক) জন প্রতিনিধি; (ঠ) নির্বাচন কমিশন সচিবালয় কর্তৃক মনোনীত অন্যূন যুগ্মসচিব পদমর্যাদার ১ (এক) জন প্রতিনিধি ; (ড) সুরক্ষা সেবা বিভাগ কর্তৃক মনোনীত অন্যূন যুগ্মসচিব পদমর্যাদার ১ (এক) জন প্রতিনিধি; এবং (ঢ) নিবন্ধক, যিনি উহার সদস্য-সচিবও হইবেন। (২) সমন্বয় কমিটি, প্রয়োজনবোধে, যে কোনো মন্ত্রণালয় বা বিভাগের প্রতিনিধিকে কমিটির সদস্য হিসাবে কো-অপ্ট করিতে পারিবে বা সভায় অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানাইতে পারিবে।