Skip to content

জাতীয় পরিচয় নিবন্ধন আইন, ২০২৩

ধারা ২৫দায়িত্বে অবহেলার দণ্ড

বলবৎচতুর্থ অধ্যায় অপরাধ ও দণ্ড

চতুর্থ অধ্যায় অপরাধ ও দণ্ড

ধারা ২৫

25. দায়িত্বে অবহেলার দণ্ড (১) নিবন্ধন কার্যক্রম সংশ্লিষ্ট কোনো কর্মচারী অথবা এই আইন দ্বারা বা ইহার অধীন জাতীয় পরিচয় নিবন্ধন কার্যক্রম পরিচালনা, জাতীয় পরিচয়পত্র প্রস্তুতকরণ, বিতরণ ও রক্ষণাবেক্ষণ সংক্রান্ত কোনো দায়িত্ব পালনরত কোনো ব্যক্তি, যুক্তিসংগত কারণ ব্যতিরেকে, দায়িত্বে অবহেলা করিলে উহা তাহার অদক্ষতা ও অসদাচরণ বলিয়া গণ্য হইবে। (২) উপধারা (১) এর অধীন কোনো কর্মচারীর বিরুদ্ধে অদক্ষতা ও অসদাচরণ প্রমাণিত হইলে, তাহার বিরুদ্ধে দায়িত্বে অবহেলার জন্য প্রচলিত বিধি-বিধান অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা যাইবে।

End of ধারা ২৫. Not in the index for this Act: গেজেটেড অনুলিপি (the gazette as published, PDF only).

সূচিপত্র দেখুন: জাতীয় পরিচয় নিবন্ধন আইন, ২০২৩