Skip to content

জাতীয় পরিচয় নিবন্ধন আইন, ২০২৩

ধারা ৩০রহিতকরণ ও হেফাজত

বলবৎপঞ্চম অধ্যায় বিবিধ

পঞ্চম অধ্যায় বিবিধ

ধারা ৩০

30. রহিতকরণ ও হেফাজত (১) জাতীয় পরিচয় নিবন্ধন আইন, ২০১০ (২০১০ সনের ৩ নং আইন), অতঃপর উক্ত আইন বলিয়া উল্লিখিত, এতদ্দ্বারা রহিত করা হইল। (২) উপধারা (১) এর অধীন উক্তরূপ রহিতকরণের সঙ্গে সঙ্গে নির্বাচন কমিশনের নিকট রক্ষিত এবং নির্বাচন কমিশন কর্তৃক সংগৃহীত জাতীয় পরিচয় নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত সকল তথ্য উপাত্তের কপি এবং সম্পদ ও দায় দেনা ইত্যাদি নিবন্ধকের নিকট হস্তান্তরিত হইবে। (৩) উপধারা (১) এর অধীন উক্তরূপ রহিতকরণ সত্ত্বেও, উক্ত আইনের অধীন- (ক) প্রদত্ত আদেশ, কৃত কাজকর্ম, গৃহীত ব্যবস্থা এবং নির্বাচন কমিশন কর্তৃক সংগৃহীত তথ্য-উপাত্ত, নাগরিক বরাবর প্রদত্ত ও বিতরণকৃত জাতীয় পরিচয়পত্র, ইত্যাদি এই আইনের অধীনে প্রদত্ত, কৃত, গৃহীত, সংগৃহীত ও বিতরণকৃত বলিয়া গণ্য হইবে; (খ) এই আইনের যাহা কিছু উল্লেখ থাকুক না কেন, এই আইনের অধীন নিযুক্ত নিবন্ধক ও নিবন্ধকের কার্যালয়ের কার্যক্রম সম্পূর্ণরূপে শুরু না হওয়া পর্যন্ত বিদ্যমান পদ্ধতিতে নির্বাচন কমিশন জাতীয় পরিচয়পত্র প্রদান করিতে পারিবে; এবং (গ) গৃহীত কার্যধারা, দায়েরকৃত কোনো মামলা অনিষ্পন্ন বা চলমান থাকিলে উহা এমনভাবে নিষ্পত্তি করিতে হইবে যেন উক্ত আইন রহিত হয় নাই।

End of ধারা ৩০. Not in the index for this Act: গেজেটেড অনুলিপি (the gazette as published, PDF only).

সূচিপত্র দেখুন: জাতীয় পরিচয় নিবন্ধন আইন, ২০২৩