Skip to content

জাতীয় পরিচয় নিবন্ধন আইন, ২০২৩

ধারা ৪জাতীয় পরিচিতি নম্বর ও জাতীয় পরিচয়পত্র প্রদান, জাতীয় পরিচয় নিবন্ধন রেজিস্টার, ইত্যাদি

বলবৎদ্বিতীয় অধ্যায় পরিচয় নিবন্ধন, ইত্যাদি

দ্বিতীয় অধ্যায় পরিচয় নিবন্ধন, ইত্যাদি

ধারা ৪

4. জাতীয় পরিচিতি নম্বর ও জাতীয় পরিচয়পত্র প্রদান, জাতীয় পরিচয় নিবন্ধন রেজিস্টার, ইত্যাদি (১) একজন নাগরিককে নিবন্ধক কর্তৃক কেবল একটি জাতীয় পরিচিতি নম্বর প্রদান করা যাইবে, যাহা উক্ত নাগরিকের একক পরিচিতি নম্বর (Unique Identification Number) হিসাবে সর্বত্র ব্যবহৃত হইবে। (২) উপধারা (১) এর অধীন প্রদত্ত জাতীয় পরিচিতি নম্বরের ভিত্তিতে একজন নাগরিককে একটি জাতীয় পরিচয়পত্র প্রদান করা হইবে। (৩) এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে, প্রয়োজনীয় তথ্য-সংবলিত একটি জাতীয় পরিচয় নিবন্ধন রেজিস্টার থাকিবে।

End of ধারা ৪. Not in the index for this Act: গেজেটেড অনুলিপি (the gazette as published, PDF only).

সূচিপত্র দেখুন: জাতীয় পরিচয় নিবন্ধন আইন, ২০২৩