বাংলাদশে ডেইরি উন্নয়ন বোর্ড আইন, ২০২৩
ধারা ১৩বোর্ডের তহবিল, ইত্যাদি
ধারা ১৩
13. বোর্ডের তহবিল, ইত্যাদি (১) বোর্ডের একটি তহবিল থাকিবে এবং উহাতে নিম্নবর্ণিত অর্থ জমা হইবে, যথা:- সরকার কর্তৃক প্রদত্ত অনুদান; (খ) সরকার কর্তৃক প্রদত্ত ঋণ; (গ) বোর্ডের নিজস্ব আয় ও বোর্ডের অর্থ বিনিয়োগ হইতে প্রাপ্ত আয়; (ঘ) বোর্ডের সম্পত্তি বিক্রয়লব্ধ বা লিজ বাবদ প্রাপ্ত অর্থ; (ঙ) সরকারের পূর্বানুমোদনক্রমে কোনো বিদেশি সরকার, সংস্থা বা আন্তজার্তিক সংস্থা হইতে প্রাপ্ত অনুদান; এবং (চ) সরকার কর্তৃক অনুমোদিত অন্য কোনো উৎস হইতে প্রাপ্ত অর্থ। (২) বোর্ডের তহবিল হইতে বোর্ডের প্রয়োজনীয় ব্যয় নির্বাহ করা যাইবে এবং বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে তহবিল পরিচালনা করিতে হইবে, তবে বিধি প্রণীত না হওয়া পর্যন্ত সরকারি বিধি-বিধান অনুসরণপূর্বক তহবিল পরিচালনা করিতে হইবে। (৩) তহবিলের অর্থ পরিচালনা পর্ষদ কর্তৃক অনুমোদিত কোনো তফসিলি ব্যাংকে জমা রাখিতে হইবে। (৪) তহবিলের অর্থ সরকার কর্তৃক অনুমোদিত খাতে বিনিয়োগ করা যাইবে। (৫) নির্বাহী পরিচালক এবং বোর্ড কর্তৃক মনোনীত উহার একজন কর্মচারীর যৌথ স্বাক্ষরে তহবিলের হিসাব পরিচালিত হইবে। ব্যাখ্যা:- এই ধারার উদ্দেশ্য পুরণকল্পে, “তফসিলি ব্যাংক” বলিতে Bangladesh Bank Order, 1972 (President’s Order No. 127 of 1972) এর Article 2(j) তে সংজ্ঞায়িত “Scheduled Bank” কে বুঝাইবে।