Skip to content

বাংলাদশে ডেইরি উন্নয়ন বোর্ড আইন, ২০২৩

ধারা ১৫হিসাবরক্ষণ ও নিরীক্ষা

বলবৎ

ধারা ১৫

15. হিসাবরক্ষণ ও নিরীক্ষা (১) বোর্ড, সরকার কর্তৃক নির্দেশিত পদ্ধতিতে, উহার হিসাবরক্ষণ করিবে এবং হিসাবের বার্ষিক বিবরণী প্রস্তুত করিবে। (২) বাংলাদেশের মহা হিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রক, অতঃপর মহা হিসাব-নিরীক্ষক নামে অভিহিত, প্রতিবৎসর বোর্ডের হিসাব নিরীক্ষা করিবেন এবং সংশ্লিষ্ট আইন অনুযায়ী নিরীক্ষা রিপোর্ট দাখিল করিবেন। (৩) উপধারা (২) এর অধীন হিসাব নিরীক্ষা ছাড়াও বোর্ড Bangladesh Chartered Accountants Order, 1973 (President’s Order No. 2 of 1973) এর Article 2(1)(b)-তে সংজ্ঞায়িত কোনো চার্টার্ড একাউনটেন্ট দ্বারা বোর্ডের হিসাব নিরীক্ষা করাইতে পারিবে। (৪) বোর্ডের হিসাব নিরীক্ষার উদ্দেশ্যে মহা হিসাব-নিরীক্ষক কিংবা তাহার নিকট হইতে ক্ষমতাপ্রাপ্ত কোনো ব্যক্তি অথবা উপধারা (৩) এর অধীন নিয়োগকৃত চার্টার্ড একাউটেন্ট, বোর্ডের সকল রেকর্ড, দলিলাদি, বাৎসরিক ব্যালেন্স সিট, নগদ বা ব্যাংকে গচ্ছিত অর্থ জামানত, ভাণ্ডার বা অন্যবিদ সম্পত্তি পরীক্ষা করিয়া দেখিতে পারিবেন এবং চেয়ারম্যান, সদস্য, নির্বাহী পরিচালক বা যে কোনো কর্মচারীর নিকট ব্যাখ্যা চাহিতে পারিবেন।

End of ধারা ১৫. Not in the index for this Act: গেজেটেড অনুলিপি (the gazette as published, PDF only).

সূচিপত্র দেখুন: বাংলাদশে ডেইরি উন্নয়ন বোর্ড আইন, ২০২৩