বাংলাদশে ডেইরি উন্নয়ন বোর্ড আইন, ২০২৩
ধারা ২সংজ্ঞা
ধারা ২
2. সংজ্ঞা বিষয় বা প্রসঙ্গের পরিপন্থি কোনো কিছু না থাকিলে, এই আইনে,- (১) “কর্মচারী” অর্থ বোর্ডের কোনো কর্মচারী; (২) “চেয়ারম্যান” অর্থ পরিচালনা পর্ষদের চেয়ারম্যান; (৩) “ডেইরি” অর্থ দুগ্ধ ও দুগ্ধজাত পণ্য এবং উহার উৎপাদন, সংরক্ষণ ও ব্যবস্থাপনাও ইহার অন্তর্ভুক্ত হইবে; (৪) “দুধ বা দুগ্ধ” অর্থ গবাদিপশু তথা গরু, মহিষ, ছাগল, ভেড়া বা উট হইতে আহরিত দুধ; (৫) “দুগ্ধজাত পণ্য” অর্থ সরকার কর্তৃক সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা নির্ধারিত এইরূপ নিরাপদ খাদ্য যাহা সম্পূর্ণ ননীযুক্ত দুধ (whole milk) বা আংশিক ননীযুক্ত দুধ (skimmed milk) দ্বারা প্রস্তুতকৃত বা প্রক্রিয়াজাত; (৬) “নির্বাহী পরিচালক” অর্থ বোর্ডের নির্বাহী পরিচালক; (৭) “নিরাপদ খাদ্য” অর্থ নিরাপদ খাদ্য আইন, ২০১৩ (২০১৩ সনের ৪৩ নং আইন) এর ধারা ২ এর দফা (১৭) এ সংজ্ঞায়িত নিরাপদ খাদ্য; (৮) “পরিচালনা পর্ষদ” অর্থ বোর্ডের পরিচালনা পর্ষদ; (৯) “প্রতিষ্ঠান” অর্থ দুগ্ধ ও দুগ্ধজাত পণ্য উৎপাদনকারী কোনো খামার, প্রতিষ্ঠান, কোম্পানি, অংশীদারি কারবার, ফার্ম এবং অনুরূপ কোনো সংস্থাও ইহার অন্তর্ভুক্ত হইবে; (১০) “প্রবিধান” অর্থ এই আইনের অধীন প্রণীত প্রবিধান; (১১) “বিধি” অর্থ এই আইনের অধীন প্রণীত বিধি; (১২) “বোর্ড” অর্থ ধারা ৪ এর অধীন প্রতিষ্ঠিত বাংলাদেশ ডেইরি উন্নয়ন বোর্ড; এবং (১৩) “সদস্য” অর্থ পরিচালনা পর্ষদের সদস্য।