Skip to content

বাংলাদশে ডেইরি উন্নয়ন বোর্ড আইন, ২০২৩

ধারা ৭পরিচালনা পর্ষদ

বলবৎ

ধারা ৭

7. পরিচালনা পর্ষদ (১) এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে, নিম্নবর্ণিত সদস্য সমন্বয়ে বোর্ডের একটি পরিচালনা পর্ষদ গঠিত হইবে, যথা :- (ক) মন্ত্রী, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, যিনি ইহার চেয়ারম্যানও হইবেন; (খ) প্রতিমন্ত্রী বা উপমন্ত্রী, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, যদি থাকে, যিনি ইহার কো-চেয়ারম্যানও হইবেন; (গ) জাতীয় সংসদের স্পীকার কর্তৃক মনোনীত একজন সংসদ-সদস্য; (ঘ) সচিব, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, যিনি ইহার ভাইস-চেয়ারম্যানও হইবেন; (ঙ) চেয়ারম্যান, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ; (চ) অর্থ বিভাগ কর্তৃক মনোনীত অন্যূন যুগ্মসচিব পদমর্যাদার একজন প্রতিনিধি; (ছ) স্বাস্থ্য সেবা বিভাগ কর্তৃক মনোনীত অন্যূন যুগ্মসচিব পদমর্যাদার একজন প্রতিনিধি; (জ) কৃষি মন্ত্রণালয় কর্তৃক মনোনীত অন্যূন যুগ্মসচিব পদমর্যাদার একজন প্রতিনিধি; (ঝ) বাণিজ্য মন্ত্রণালয় কর্তৃক মনোনীত অন্যূন যুগ্মসচিব পদমর্যাদার একজন প্রতিনিধি; (ঞ) শিল্প মন্ত্রণালয় কর্তৃক মনোনীত অন্যূন যুগ্মসচিব পদমর্যাদার একজন প্রতিনিধি; (ট) পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ কর্তৃক মনোনীত অন্যূন যুগ্মসচিব পদমর্যাদার একজন প্রতিনিধি; (ঠ) মহাপরিচালক, প্রাণিসম্পদ অধিদপ্তর; (ড) মহাপরিচালক, বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট; (ঢ) সরকার কর্তৃক মনোনীত কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের ডেইরি বিজ্ঞান বিভাগের একজন অধ্যাপক; (ণ) সরকার কর্তৃক মনোনীত নিবন্ধিত দুগ্ধ সমবায় সমিতিসমূহের মধ্য হইতে একজন করিয়া মোট ২ (দুই) জন সদস্য যাহাদের মধ্যে অন্যূন ১ (এক) জন মহিলা হইবেন; (ত) সরকার কর্তৃক মনোনীত গবাদিপশু পালনকারী, বাণিজ্যিকভাবে দুধ উৎপাদনকারী ও দুগ্ধজাত পণ্যের ব্যবসায়ীগণের মধ্য হইতে ২ (দুই) জন প্রতিনিধি যাহাদের মধ্যে অন্যূন ১ (এক) জন মহিলা হইবেন, তবে কোনো শ্রেণি বা সংগঠন হইতে একাধিক সদস্য মনোনয়ন দেওয়া যাইবে না; এবং (থ) নির্বাহী পরিচালক, বাংলাদেশ ডেইরি উন্নয়ন বোর্ড, যিনি উহার সদস্য-সচিবও হইবেন। (২) উপধারা (১) এর দফা (ঢ), (ণ) ও (ত) এর অধীন মনোনীত সদস্যগণ তাহাদের মনোনয়নের তারিখ হইতে ৩ (তিন) বৎসর মেয়াদে স্বীয় পদে বহাল থাকিবেন, তবে দফা (ণ) এর অধীন মনোনীত ব্যক্তি সংশ্লিষ্ট সমিতির সদস্য থাকা সাপেক্ষে উক্ত মেয়াদে স্বীয় পদে বহাল থাকিবেন : তবে শর্ত থাকে যে, সরকার উক্ত মেয়াদ শেষ হইবার পূর্বে উক্তরূপে মনোনীত কোনো সদস্যকে কোনো কারণ দর্শানো ব্যতিরেকে অব্যাহতি প্রদান করিতে পারিবে। (৩) উপধারা (২) এ উল্লিখিত কোনো মনোনীত সদস্য চেয়ারম্যানের নিকট লিখিত স্বাক্ষরযুক্ত পত্রযোগে স্বীয় পদ ত্যাগ করিতে পারিবেন।

End of ধারা ৭. Not in the index for this Act: গেজেটেড অনুলিপি (the gazette as published, PDF only).

সূচিপত্র দেখুন: বাংলাদশে ডেইরি উন্নয়ন বোর্ড আইন, ২০২৩