বাংলাদশে ডেইরি উন্নয়ন বোর্ড আইন, ২০২৩
ধারা ৯বোর্ডের কার্যাবলি
ধারা ৯
9. বোর্ডের কার্যাবলি বোর্ডের কার্যাবলি হইবে নিম্নরূপ, যথা :- (১) বাণিজ্যিকভাবে ডেইরি খামার স্থাপন, উন্নত ব্যবস্থাপনা এবং নিরাপদ খাদ্য হিসাবে দুধ বা দুগ্ধজাত পণ্য উৎপাদনের পরিকল্পনা, উন্নয়ন ও প্রশিক্ষণ; (২) দুগ্ধ উৎপাদন, প্রক্রিয়াকরণ, শীতলীকরণ এবং দুগ্ধজাত পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান স্থাপনে তালিকাভুক্তি প্রদান; (৩) ডেইরি সংক্রান্ত বিষয়ে বৈজ্ঞানিক, কারিগরি ও আর্থিক ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ ও অন্যান্য সুবিধাদি প্রদানের জন্য সরকারের নিকট সুপারিশ প্রদান; (৪) ডেইরি স্বাস্থ্য, দুধ বা দুগ্ধজাত পণ্য উৎপাদন, সংরক্ষণ, প্রক্রিয়াকরণ বা অনুরূপ বিষয়ে প্রচারণা ও প্রণোদনা প্রদান; (৫) দুগ্ধ খামার বা দুগ্ধ শিল্পাঞ্চল সৃষ্টিতে উদ্যোগ গ্রহণ, দুধ উৎপাদনে উদ্যোক্তা সৃষ্টি এবং সমবায় ভিত্তিতে খামার স্থাপনের উৎসাহ ও পরিবেশ সৃষ্টি; (৬) সমবায় পর্যায়ে দুধ বা দুগ্ধজাত পণ্য উৎপাদনের ক্ষেত্রে প্রবিধান দ্বারা নির্ধারিত পদ্ধতিতে ঋণ প্রদান ও আদায় এবং এতদ্বিষয়ে সমবায়ভিত্তিক উদ্যোগে সহায়তা প্রদান; (৭) দুধ বা দুগ্ধজাত পণ্যের বাজার সৃষ্টি, অবকাঠামো তৈরি ও ব্যবস্থাপনা; (৮) নিরাপদ খাদ্য হিসাবে দুধ বা দুগ্ধজাত পণ্যের শ্রেণিভিত্তিক মান নির্ধারণ, মান যাচাইয়ের জন্য নমুনা সংগ্রহ, পরীক্ষা, পরিদর্শন এবং মান নিয়ন্ত্রণ বা নিশ্চিতকরণের ব্যবস্থা গ্রহণ; (৯) সরকার কর্তৃক স্বীকৃত আর্থিক প্রতিষ্ঠানের সহিত চুক্তির মাধ্যমে দুধ উৎপাদন বা প্রক্রিয়াকারী উদ্যোক্তাদের পুঁজি সরবরাহের ব্যবস্থা গ্রহণ; (১০) দুধ বা দুগ্ধজাত পণ্যের উপর বিভিন্ন উপাত্ত সংগ্রহ, গ্রন্থনা এবং সরকারের নিকট প্রতিবেদন আকারে প্রেরণ; (১১) দুধ বা দুগ্ধজাত পণ্যের উৎপাদন সংশ্লিষ্ট খামার ও শিল্পের উন্নয়নের জন্য প্রকল্প প্রণয়ন, পরিচালনা ও বাস্তবায়ন; (১২) ডেইরি বিজ্ঞান সংশ্লিষ্ট বিষয়ে গবেষণা কার্যক্রম পরিচালনা, উৎসাহ, প্রণোদনা ও সহায়তা প্রদান; এবং (১৩) সরকার কর্তৃক অর্পিত অন্য কোনো দায়িত্ব বা নির্দেশনা পালন।