Skip to content

চিড়িয়াখানা আইন, ২০২৩

ধারা ১৭প্রাণি সংগ্রহের রেকর্ড সংরক্ষণ, প্রতিবেদন, ইত্যাদি

বলবৎ

ধারা ১৭

17. প্রাণি সংগ্রহের রেকর্ড সংরক্ষণ, প্রতিবেদন, ইত্যাদি (১) কিউরেটর, বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে, চিড়িয়াখানায় সংগৃহীত প্রাণির জন্ম, সংগ্রহকাল, অসুস্থতা, মৃত্যু এবং এতদসংক্রান্ত অন্যান্য তথ্য সংরক্ষণ করিবেন। (২) মহাপরিচালক প্রতি বৎসর ৩১ মার্চের মধ্যে পূর্ববর্তী বৎসর পর্যন্ত চিড়িয়াখানায় প্রাণি সংগ্রহের তথ্য এবং পরবর্তী বৎসরের প্রাণি সংগ্রহ বৃদ্ধির কোনো পরিকল্পনা থাকিলে উহাসহ একটি বার্ষিক প্রতিবেদন সরকারের নিকট প্রেরণ করিবেন। (৩) সরকার, প্রয়োজনবোধে, কিউরেটরের নিকট হইতে যে কোনো সময় চিড়িয়াখানায় প্রাণি সংগ্রহ বা এতদসংক্রান্ত বিষয়ে প্রতিবেদন বা বিবরণী তলব করিতে পারিবে এবং কিউরেটর উহা সরকারের নিকট প্রেরণ করিতে বাধ্য থাকিবে। (৪) মহাপরিচালক সারাদেশে চিড়িয়াখানার তথ্যাদি বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে সংগ্রহ ও সংরক্ষণ করিবেন এবং প্রতি বৎসর সকল চিড়িয়াখানার উপর একটি প্রতিবেদন উপদেষ্টা পরিষদের নিকট উপস্থাপন করিবেন।

End of ধারা ১৭. Not in the index for this Act: গেজেটেড অনুলিপি (the gazette as published, PDF only).

সূচিপত্র দেখুন: চিড়িয়াখানা আইন, ২০২৩