Skip to content

চিড়িয়াখানা আইন, ২০২৩

ধারা ২সংজ্ঞা

বলবৎ

ধারা ২

2. সংজ্ঞা বিষয় বা প্রসঙ্গের পরিপন্থি কোনো কিছু না থাকিলে, এই আইনে,- (১) “উপদেষ্টা পরিষদ” অর্থ ধারা ৫ এর উপ-ধারা (১) এর বিধান অনুযায়ী গঠিত চিড়িয়াখানার উপদেষ্টা পরিষদ; (২) "কিউরেটর" অর্থ ধারা ৭ এব অধীন নিয়োগকৃত কিউরেটর; (৩) "চিড়িয়াখানা” অর্থ প্রাণিসম্পদ অধিদপ্তর কর্তৃক স্থাপিত ও পরিচালিত চিড়িয়াখানাসহ উক্ত অধিদপ্তরের নিকট হস্তান্তরিত অন্য কোনো চিড়িয়াখানা; (৪) "পরিচালক" অর্থ ধারা ৭ এর অধীন নিয়োগকৃত চিড়িয়াখানার পরিচালক; (৫) "জাতীয় চিড়িয়াখানা" অর্থ ঢাকার মিরপুরে অবস্থিত বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা; (৬) "প্রাণি" অর্থ মানুষ ব্যতীত যে কোনো প্রাণি; (৭) "ফৌজদারী কার্যবিধি" অর্থ Code of Criminal Procedure, 1898 (Act No. V of 1898); (৮) “বন্যপ্রাণি" অর্থ বিভিন্ন প্রকার ও জাতের প্রাণি বা তাহাদের জীবনচক্র বৃদ্ধির বিভিন্ন পর্যায়সমূহ যাহাদের উৎস বন্য হিসাবে বিবেচিত; (৯) "বিধি" অর্থ এই আইনের অধীন প্রণীত বিধি; (১০) "বিপন্ন প্রজাতি” অর্থ কোনো বন্যপ্রাণি যাহা বর্তমানে প্রকৃতিতে মারাত্মক ঝুঁকিপূর্ণ অবস্থায় রহিয়াছে এবং অদূর ভবিষ্যতে বিলুপ্ত হওয়ার সম্ভাবনা রহিয়াছে; (১১) “ভেটেরিনারি কর্মকর্তা" অর্থ বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিল আইন, ২০১৯ (২০১৯ সনের ১৩ নং আইন) এর ধারা ৪ এর উপ-ধারা (১) এর অধীন প্রতিষ্ঠিত বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিল এর নিকট হইতে ভেটেরিনারিয়ান হিসাবে নিবন্ধিত কোনো ব্যক্তি; এবং (১২) "মহাপরিচালক" অর্থ প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক।

End of ধারা ২. Not in the index for this Act: গেজেটেড অনুলিপি (the gazette as published, PDF only).

সূচিপত্র দেখুন: চিড়িয়াখানা আইন, ২০২৩