Skip to content

চিড়িয়াখানা আইন, ২০২৩

ধারা ২০প্রবেশ ফি ব্যতিত চিড়িয়াখানায় প্রবেশ বা কোনো প্রাণিকে উত্যক্ত করিবার জন্য প্রশাসনিক ক্ষতিপূরণ

বলবৎ

ধারা ২০

20. প্রবেশ ফি ব্যতিত চিড়িয়াখানায় প্রবেশ বা কোনো প্রাণিকে উত্যক্ত করিবার জন্য প্রশাসনিক ক্ষতিপূরণ (১) কোনো দর্শনার্থী প্রবেশ ফি প্রদান ব্যতিত চিড়িয়াখানায় প্রবেশ করিলে, ঘটনাস্থলে উক্ত দর্শনার্থীর নিকট হইতে প্রবেশ ফি'র সমপরিমাণ মূল্য আদায় করা যাইবে অথবা মাত্রা বিবেচনা করিয়া অনধিক ২ (দুই) হাজার টাকা প্রশাসনিক ক্ষতিপূরণ আদায় করা যাইবে। (২) কোনো দর্শনার্থী চিড়িয়াখানার কোনো প্রাণিকে উত্যক্ত করিলে ঘটনাস্থলে উক্ত ব্যক্তির নিকট হইতে অনধিক ২ (দুই) হাজার টাকা প্রশাসনিক ক্ষতিপূরণ আদায় করা যাইবে। (৩) কোনো দর্শনার্থী উপ-ধারা (২) ও উপ-ধারা (৩) অনুযায়ী প্রদত্ত ক্ষতিপূরণের আদেশ পুনর্বিবেচনার জন্য আবেদন করিতে পারিবেন। (৪) প্রশাসনিক ক্ষতিপূরণ আদায়, ক্ষতিপূরণ আদায় পুনর্বিবেচনা ও অন্যান্য বিষয় বিধি দ্বারা নির্ধারিত হইবে।

End of ধারা ২০. Not in the index for this Act: গেজেটেড অনুলিপি (the gazette as published, PDF only).

সূচিপত্র দেখুন: চিড়িয়াখানা আইন, ২০২৩