ধারা ৫উপদেষ্টা পরিষদ
ধারা ৫
5. উপদেষ্টা পরিষদ (১) এই আইনের উদ্দেশ্যপূরণকল্পে, চিড়িয়াখানাসমূহের সার্বিক বিষয় পর্যালোচনা ও প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদানের জন্য নিম্নরূপ সদস্য সমন্বয়ের একটি উপদেষ্টা পরিষদ গঠিত হইবে, যথা:- (ক) মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মন্ত্রী, যিনি ইহার প্রধান উপদেষ্টা হইবেন; (খ) মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত প্রতিমন্ত্রী, যদি থাকেন; (গ) জাতীয় সংসদের স্পীকার কর্তৃক মনোনীত একজন সংসদ-সদস্য; (ঘ) সচিব, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়; (ঙ) সচিব, জননিরাপত্তা বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়; (চ) সচিব, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়; (ছ) সচিব, স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য মন্ত্রণালয়; (জ) পুলিশ মহাপরিদর্শক, বাংলাদেশ পুলিশ; (ঝ) উপাচার্য, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়; (ঞ) মহাপরিচালক, বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট; (ট) পরিচালক, বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা; (ঠ) সরকার কর্তৃক মনোনীত বন্যপ্রাণি লালনপালন বা প্রাণিবিজ্ঞান বিষয়ে একজন বিশেষজ্ঞ; এবং (ড) মহাপরিচালক, প্রাণিসম্পদ অধিদপ্তর, যিনি ইহাব সদস্য-সচিব হইবেন। (২) উপ-ধারা (১) এর দফা (ঠ) এর অধীন মনোনীত সদস্য মনোনয়নের তারিখ হইতে পরবর্তী ৩ (তিন) বৎসর পর্যন্ত স্বীয় পদে অধিষ্ঠিত থাকিবেন: তবে শর্ত থাকে যে, উক্তরূপ মনোনীত সদস্য মেয়াদ উত্তীর্ণের পূর্বে যে কোনো সময় স্বীয় পদ ত্যাগ করিতে পারিবেন। (৩) উপ-ধারা (২) এ যাহা কিছুই থাকুক না কেনো, উপ-ধারা (১) এর দফা (ঠ) এর অধীন মনোনীত সদস্যকে সরকার যে কোনো সময় তাহার দায়িত্ব হইতে অব্যাহতি প্রদান করিতে পারিবে।