Skip to content

সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৩

ধারা ১৯অন্তর্বর্তীকালীন উন্নয়নপ্রকল্প

বলবৎতৃতীয় অধ্যায় মহাপরিকল্পনা, উন্নয়ন প্রকল্প, ইত্যাদি

তৃতীয় অধ্যায় মহাপরিকল্পনা, উন্নয়ন প্রকল্প, ইত্যাদি

ধারা ১৯

19. অন্তর্বর্তীকালীন উন্নয়নপ্রকল্প (১) ধারা ১২ তে যাহা কিছুই থাকুক না কেন,কর্তৃপক্ষ মহাপরিকল্পনা প্রণয়নের পূর্বে সরকারের পূর্বানুমোদনক্রমে, জনস্বার্থে, কোনো অন্তর্বর্তীকালীন উন্নয়ন প্রকল্প প্রণয়ন ও বাস্তবায়ন করিতে পারিবে। (২) উপধারা (১) এর অধীন প্রণীত অন্তর্বর্তীকালীন উন্নয়ন প্রকল্প অবাস্তবায়িত থাকাবস্থায় মহাপরিকল্পনা প্রণয়ন করা হইলে উক্ত অন্তর্বর্তীকালীন উন্নয়ন প্রকল্প মহাপরিকল্পনার অন্তর্ভুক্ত করিতে হইবে এবং মহাপরিকল্পনা চূড়ান্ত হইবার পর উক্ত অন্তর্বর্তীকালীন উন্নয়ন প্রকল্প কার্যকর থাকিবে না।

End of ধারা ১৯. Not in the index for this Act: গেজেটেড অনুলিপি (the gazette as published, PDF only).

সূচিপত্র দেখুন: সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৩