সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৩
ধারা ৫২অনুমোদিত নকশা বহির্ভূত স্থাপনা নির্মাণের দণ্ড
বলবৎ
সপ্তম অধ্যায় (অপরাধ, দণ্ড, বিচার, ইত্যাদি)
ধারা ৫২
52. অনুমোদিত নকশা বহির্ভূত স্থাপনা নির্মাণের দণ্ড কর্তৃপক্ষের আওতাধীন এলাকায় অনুমোদিত নকশা বহির্ভূত স্থাপনা নির্মাণ করিলে উহা হইবে একটি অপরাধ এবং তজ্জন্য সংশ্লিষ্ট স্থাপনা নির্মাণকারী অনধিক ০২ (দুই) বৎসর কারাদণ্ড অথবা অনধিক ২০ (বিশ) লক্ষ টাকা অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত হইবেন।