Skip to content

সুরক্ষিত লেনদেন (অস্থাবর সম্পত্তি) আইন, ২০২৩

ধারা ৯নিবন্ধন কর্তৃপক্ষ প্রতিষ্ঠা, ইত্যাদি

বলবৎ

ধারা ৯

9. নিবন্ধন কর্তৃপক্ষ প্রতিষ্ঠা, ইত্যাদি (১) এই আইন কার্যকর হইবার পর সরকার, সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে নিবন্ধন কর্তৃপক্ষ নামে একটি কর্তৃপক্ষ প্রতিষ্ঠা করিবে। (২) কর্তৃপক্ষ একটি সংবিধিবদ্ধ সংস্থা হইবে, ইহার স্থায়ী ধারাবাহিকতা ও একটি সাধারণ সিলমোহর থাকিবে এবং এই আইনের বিধান সাপেক্ষে, ইহার স্থাবর ও অস্থাবর উভয় প্রকার সম্পত্তি অর্জন করিবার, অধিকারে রাখিবার ও হস্তান্তর করিবার, চুক্তি সম্পাদন ও অন্যান্য কার্য সম্পাদন করিবার ক্ষমতা ও উদ্যোগ গ্রহণের অধিকার থাকিবে, এবং ইহা স্বীয় নামে মামলা দায়ের করিতে পারিবে এবং ইহার বিরুদ্ধেও মামলা দায়ের করা যাইবে। (৩) কর্তৃপক্ষের কার্যালয়, কর্মচারী নিয়োগ, পরিচালনা ও প্রশাসন, সভা ও আনুষঙ্গিক অন্যান্য বিষয় বিধি দ্বারা নির্ধারিত হইবে। (৪) কর্তৃপক্ষের একজন প্রধান নির্বাহী কর্মকর্তা থাকিবেন, যিনি সরকার কর্তৃক নিযুক্ত হইবেন এবং তাহার চাকুরির শর্তাবলি সরকার কর্তৃক নির্ধারিত হইবে।

End of ধারা ৯. Not in the index for this Act: গেজেটেড অনুলিপি (the gazette as published, PDF only).

সূচিপত্র দেখুন: সুরক্ষিত লেনদেন (অস্থাবর সম্পত্তি) আইন, ২০২৩