Skip to content

সুরক্ষিত লেনদেন (অস্থাবর সম্পত্তি) আইন, ২০২৩

তফসিল[ধারা ২(৮), ৫ ও ১০ দ্রষ্টব্য]

বলবৎ

তফসিল

তপশিল [ধারা ২(৮), ৫ ও ১০ দ্রষ্টব্য] জামানতযোগ্য অস্থাবর সম্পত্তি ক্রমিক নম্বর অস্থাবর সম্পতির বিবরণ (১) (২)

তফসিল, ক্রমিক ১

১। | রপ্তানির উদ্দেশ্যে অথবা রপ্তানি আদেশ অনুযায়ী পণ্য প্রস্তুতের কাঁচামাল যাহা প্রয়োজনীয় দলিল দ্বারা সমর্থিত ও সুরক্ষিত।

তফসিল, ক্রমিক ২

২। | ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে গচ্ছিত স্থায়ী আমানতের সনদ।

তফসিল, ক্রমিক ৩

৩। | স্বর্ণ, রৌপ্য এবং অন্যান্য মূল্যবান ধাতু যাহার ওজন ও বিশুদ্ধতার মান স্বীকৃত কর্তৃপক্ষ দ্বারা সার্টিফাইড।

তফসিল, ক্রমিক ৪

৪। | নিবন্ধিত কোম্পানির শেয়ার সার্টিফিকেট।

তফসিল, ক্রমিক ৫

৫। | মেধাস্বত্ব অধিকার দ্বারা স্বীকৃত মেধাস্বত্ব পণ্য।

তফসিল, ক্রমিক ৬

৬। | কোনো সেবার প্রতিশ্রুতি যাহার বিপরীতে সেবাগ্রহীতার মূল্য পরিশোধের স্বীকৃত প্রতিশ্রুতি দেওয়া হইয়াছে।

তফসিল, ক্রমিক ৭

৭। | বিধি দ্বারা নির্ধারিত মৎস্য , গবাদিপশু, দণ্ডায়মান বৃক্ষ ও শস্যাদি , ফলজ উদ্ভিদ ও ঔষধি উদ্ভিদ।

তফসিল, ক্রমিক ৮

৮। | বিধি দ্বারা নির্ধারিত আসবাবপত্র , ইলেকট্রনিক পণ্য, সফটওয়্যার ও অ্যাপস যাহার মূল্য প্রাক্কলন করা সম্ভব।

তফসিল, ক্রমিক ৯

৯। | যথাযথ কর্তৃপক্ষের রেজিস্ট্রেশন প্রাপ্ত যান্ত্রিক বা বিধি দ্বারা নির্ধারিত অন্যান্য যানবাহন।

তফসিল, ক্রমিক ১০

১০। | যথাযথভাবে সংরক্ষিত কৃষিজাত পণ্য , প্রক্রিয়াজাত মৎস্য বা জলজ প্রাণি , বন্য প্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা ) আইন, ২০১২ (২০১২ সনের ৩০ নং আইন) এর তপশিল এ বর্ণিত রক্ষিত বন্যপ্রাণী ( protected animal ) ও উভচর ( amphibians ) ব্যতীত কোনো আয়বর্ধক জীবজন্তু (অজাত শাবকসহ)।

তফসিল, ক্রমিক ১১

১১। | সুরক্ষা স্বার্থ সৃষ্টিকারী যে কোনো ধরনের চুক্তি , বন্ধক, শর্ত সাপেক্ষে বিক্রয় , ডিবেঞ্চার, যে কোনো চার্জ বা কিস্তিতে ক্রয় চুক্তি।

তফসিল, ক্রমিক ১২

১২। | এই আইনের অধীন সৃষ্ট সুরক্ষা স্বার্থের , সম্পূর্ণকরণ এবং কার্যকর সংক্রান্ত বিধানাবলি ব্যতীত অন্য কোনো আইনে অনুমোদিত বা উহার অধীন কোনো পূর্বস্বত্ব ( lien ), চার্জ বা অন্যান্য স্বার্থ।

তফসিল, ক্রমিক ১৩

১৩। | কোনো হিসাবের হস্তান্তর বা স্বত্ব অর্পণ যদি এইরূপ হস্তান্তর বা স্বত্ব অর্পণ কোনো দায় এর কার্যসম্পাদন বা পরিশোধ নিশ্চিত না করিয়া থাকে।

তফসিল, ক্রমিক ১৪

১৪। | বিধি দ্বারা নির্ধারিত ১ (এক) বৎসরের অধিক মেয়াদি কোনো ইজারা।

তফসিল, ক্রমিক ১৫

১৫। | সড়ক পরিবহণ আইন, ২০১৮ (২০১৮ সনের ৪৭ নং আইন) এর ধারা ১৬ এর অধীন রেজিস্ট্রিকৃত কোনো মোটরযান এবং জামিনদারের দখলে থাকা কোনো পণ্যের উপর সৃষ্ট সুরক্ষা স্বার্থ।

তফসিল, ক্রমিক ১৬

১৬। | কোনো বার্ষিক ভাতা বা বীমা পলিসির অধীন সৃষ্ট কোনো স্বার্থ বা দাবি , এবং জামানতের কোনো ক্ষয়ক্ষতি বা লোকসান হইতে উদ্ভূত ক্ষতিপূরণ বা ক্ষতিপূরণের নিশ্চয়তা হিসাবে কোনো বীমা পলিসির অধীন প্রাপ্য অর্থ বা অন্য কোনো আর্থিক অধিকার।

End of তফসিল to তফসিল, ক্রমিক ১৬. Not in the index for this Act: গেজেটেড অনুলিপি (the gazette as published, PDF only).

সূচিপত্র দেখুন: সুরক্ষিত লেনদেন (অস্থাবর সম্পত্তি) আইন, ২০২৩