Skip to content

ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় আইন, ২০২৩

ধারা ২সংজ্ঞা

বলবৎ

ধারা ২

2. সংজ্ঞা বিষয় বা প্রসঙ্গের পরিপন্থি কোনো কিছু না থাকিলে, এই আইনে- (১) ‘অনুষদ’ অর্থ বিশ্ববিদ্যালয়ের অনুষদ; (২) ‘অর্থ কমিটি’ অর্থ বিশ্ববিদ্যালয়ের অর্থ কমিটি; (৩) ‘অ্যাকাডেমিক কাউন্সিল’ অর্থ বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কাউন্সিল; (৪) ‘অ্যাক্রেডিটেশন কাউন্সিল’ অর্থ বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল আইন, ২০১৭ (২০১৭ সনের ৯ নং আইন) এর অধীন গঠিত বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল; (৫) ‘আচার্য’ অর্থ বিশ্ববিদ্যালয়ের আচার্য; (৬) ‘আবাসিক হল’ অর্থ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বসবাসের জন্য বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনায় পরিচালিত ছাত্রাবাস; (৭) ‘ইনস্টিটিউট’ অর্থ বিশ্ববিদ্যালয় কর্তৃক স্বীকৃত, অনুমোদিত বা স্থাপিত কোনো ইনস্টিটিউট; (৮) ‘উপউপাচার্য’ অর্থ বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য; (৯) ‘উপাচার্য’ অর্থ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য; (১০) ‘কর্তৃপক্ষ’ অর্থ ধারা ১৭ তে উল্লিখিত বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ; (১১) ‘কর্মচারী’ অর্থ ধারা ৮ এ উল্লিখিত এবং সংবিধি দ্বারা নির্ধারিত বিশ্ববিদ্যালয়ের কোনো কর্মচারী; (১২) ‘কোষাধ্যক্ষ’ অর্থ বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ; (১৩) ‘ডিন’ অর্থ অনুষদের ডিন; (১৪) ‘তপশিল’ অর্থ এই আইনের তপশিল; (১৫) ‘পরিকল্পনা ও উন্নয়ন কমিটি’ অর্থ বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা ও উন্নয়ন কমিটি; (১৬) ‘পরিচালক’ অর্থ ইনস্টিটিউটের পরিচালক; (১৭) ‘পরিচালনা পর্ষদ’ অর্থ ইনস্টিটিউটের পরিচালনা পর্ষদ; (১৮) ‘পরীক্ষা নিয়ন্ত্রক’ অর্থ বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক; (১৯) ‘প্রবিধান’ অর্থ ধারা ৩৯ এর অধীন প্রণীত প্রবিধানমালা; (২০) ‘প্রভোস্ট’ অর্থ কোনো হলের প্রধান; (২১) ‘প্রক্টর’ অর্থ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর; (২২) ‘বাছাই কমিটি’ অর্থ শিক্ষক ও কর্মচারী নিয়োগের সুপারিশ প্রদানের জন্য গঠিত কমিটি; (২৩) ‘বিজনেস ইনকিউবেটর’ অর্থ বিশ্ববিদ্যালয় কর্তৃক স্থাপিত বা পরিচালিত কোনো বিজনেস ইনকিউবেটর; (২৪) ‘বিভাগ’ অর্থ বিশ্ববিদ্যালয়ের কোনো বিভাগ; (২৫) ‘বিভাগীয় চেয়ারম্যান’ অর্থ কোনো অ্যাকাডেমিক বিভাগের প্রধান; (২৬) ‘বিশ্ববিদ্যালয়’ অর্থ ধারা ৩ এর অধীন স্থাপিত ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়; (২৭) ‘বিধি’ অর্থ এই আইনের অধীন প্রণীত বিধিমালা; (২৮) ‘মঞ্জুরি কমিশন’ অর্থ University Grants Commission of Bangladesh Order, 1973 (President’s Order No. 10 of 1973) এর অধীন গঠিত University Grants Commission of Bangladesh; (২৯) ‘মঞ্জুরি কমিশন আদেশ’ অর্থ University Grants Commission of Bangladesh Order, 1973 (President’s Order No. 10 of 1973); (৩০) ‘মূল্যায়ন’ অর্থ পরীক্ষা ব্যতীত অন্য কোনো মাধ্যমে শিক্ষার্থীর অগ্রগতির মান নিরূপণ; (৩১) ‘রেজিস্ট্রার’ অর্থ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার; (৩২) ‘রেজিস্টার্ড গ্র্যাজুয়েট’ অর্থ এই আইনের বিধান অনুযায়ী রেজিস্টার্ড গ্র্যাজুয়েট; (৩৩) ‘শিক্ষক’ অর্থ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক বা প্রভাষক এবং বিশ্ববিদ্যালয় কর্তৃক শিক্ষক হিসাবে স্বীকৃত অন্য কোনো ব্যক্তি; (৩৪) ‘শিক্ষার্থী’ অর্থ বিশ্ববিদ্যালয়ের নিয়মিত শিক্ষা কার্যক্রমে ভর্তিকৃত কোনো শিক্ষার্থী; (৩৫) ‘সিন্ডিকেট’ অর্থ বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট; (৩৬) ‘সংবিধি’ অর্থ ধারা ৩৭ এর অধীন প্রণীত সংবিধি; (৩৭) ‘সংস্থা’ অর্থ বিশ্ববিদ্যালয়ের কোনো সংস্থা।

End of ধারা ২. Not in the index for this Act: গেজেটেড অনুলিপি (the gazette as published, PDF only).

সূচিপত্র দেখুন: ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় আইন, ২০২৩