ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় আইন, ২০২৩
ধারা ৫৫অসুবিধা দূরীকরণ
বলবৎ
ধারা ৫৫
55. অসুবিধা দূরীকরণ বিশ্ববিদ্যালয়ের কার্যাবলি সম্পাদনের ক্ষেত্রে অথবা উহার কোনো কর্তৃপক্ষের, কার্যাবলি সংক্রান্ত সমস্যা বা অসুবিধার সৃষ্টি হইলে এবং উক্তরূপ অসুবিধা বা সমস্যা দূরীকরণ প্রয়োজন ও সমীচীন বলিয়া আচার্যের নিকট প্রতীয়মান হইলে তিনি, আদেশ দ্বারা, এই আইন ও সংবিধির সহিত, সংগতি রাখিয়া উক্ত অসুবিধা দূরিকরণে, যেকোনো পদে নিয়োগ দান বা অন্য কোনো ব্যবস্থা গ্রহণ করিতে পারিবেন এবং এই প্রকার প্রত্যেকটি আদেশ এইরূপে কার্যকর হইবে, যেন উক্ত নিয়োগদান ও ব্যবস্থা গ্রহণ এই আইনের বিধান অনুসারে করা হইয়াছে।