[শরীয়তপুর কৃষি বিশ্ববিদ্যালয়] আইন, ২০২৩
ধারা ২সংজ্ঞা
ধারা ২
2. সংজ্ঞা বিষয় বা প্রসঙ্গের পরিপন্থি কোনো কিছু না থাকিলে, এই আইনে,- (১) 'অনুষদ' অর্থ বিশ্ববিদ্যালয়ের অনুষদ; (২) 'আচার্য' অর্থ বিশ্ববিদ্যালয়ের আচার্য; (৩) 'অ্যাক্রেডিটেশন কাউন্সিল' অর্থ বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল আইন, ২০১৭ (২০১৭ সনের ৯ নং আইন) এর অধীন গঠিত বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল; (৪) 'ইনস্টিটিউট' অর্থ বিশ্ববিদ্যালয় কর্তৃক স্বীকৃত, অনুমোদিত বা স্থাপিত কোনো ইনস্টিটিউট; (৫) 'উপউপাচার্য অর্থ বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য; (৬) 'উপাচার্য' অর্থ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য; (৭) 'একাডেমিক কাউন্সিল' অর্থ বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল; (৮) 'কর্তৃপক্ষ' অর্থ সিন্ডিকেট, একাডেমিক কাউন্সিল, অনুষদ, বিভাগ, অর্থ কমিটি, পরিকল্পনা ও উন্নয়ন কমিটি, বাছাই কমিটি, শৃঙ্খলা কমিটি এবং সংবিধি অনুযায়ী গঠিত অন্যান্য কর্তৃপক্ষ; (৯) 'কর্মচারী' অর্থ বিশ্ববিদ্যালয়ের কর্মচারী' (১০) 'কোষাধ্যক্ষ' অর্থ বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ; (১১) 'ডিন' অর্থ অনুষদের ডিন; (১২) 'তপশিল' অর্থ এই আইনের তপশিল; (১৩) 'পরিচালক' অর্থ কোনো ইনস্টিটিউটের পরিচালক' (১৪) 'পরিচালনা পর্ষদ' অর্থ ইনস্টিটিউটের পরিচালনা পর্ষদ; (১৫) 'পরীক্ষা নিয়ন্ত্রক' অর্থ বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক; (১৬) 'প্রবিধান' অর্থ এই আইনের অধীন প্রণীত প্রবিধান; (১৭) 'প্রক্টর' অর্থ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর; (১৮)' প্রাধ্যক্ষ' অর্থ কোনো হলের প্রধান; (১৯) 'বিজনেস ইনকিউবেটর' অর্থ বিশ্ববিদ্যালয় কর্তৃক স্থাপিত বা পরিচালিত কোনো বিজনেস ইনকিউবেটর; (২০) 'বিধি' অর্থ এই আইনের অধীন প্রণীত বিধি; (২১) 'বিভাগ' অর্থ বিশ্ববিদ্যালয়ের কোনো বিভাগ; (২২) 'বিভাগীয় চেয়ারম্যান' অর্থ কোনো বিভাগের প্রধান; (২৩) 'বিশ্ববিদ্যালয়' অর্থ ধারা ৩ এর অধীন প্রতিষ্ঠিত [শরীয়তপুর কৃষি বিশ্ববিদ্যালয়]; (২৪) 'মঞ্জুরি কমিশন' অর্থ University Grants Commission of Bangladesh Order, 1973 (P. O. No. 10 of 1973) এর অধীন গঠিত University Grants Commussion of Bangladesh; (২৫) 'মঞ্জুরি কমিশন আদেশ' অর্থ University Grants Commission of Bangladesh Order, 1973 (P. O. No. 10 of 1973); (২৬) 'মূল্যায়ন' অর্থ পরীক্ষা ব্যতীত অন্য কোনো মাধ্যমে শিক্ষার্থীর অগ্রগতির মান নিরূপণ; (২৭) 'রেজিস্ট্রার' অর্থ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার; (২৮) 'রেজিস্টার্ড গ্র্যাজুয়েট' অর্থ এই আইনের বিধান অনুযায়ী গঠিত রেজিস্টার্ড গ্র্যাজুয়েট; (২৯) 'শিক্ষক' অর্থ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক বা প্রভাষক এবং বিশ্ববিদ্যালয় কর্তৃক শিক্ষক হিসাবে স্বীকৃত অন্য কোনো ব্যক্তি; (৩০) 'শিক্ষাথী' অর্থ বিশ্ববিদ্যালয়ের নিয়মিত শিক্ষা কার্যক্রমে ভর্তিকৃত কোনো শিক্ষার্থী; (৩১) 'সিন্ডিকেট' অর্থ বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট; (৩২) 'সংবিধি' অর্থ এই আইনের অধীন প্রণীত সংবিধি; (৩৩) 'সংস্থা' অর্থ বিশ্ববিদ্যালয়ের কোনো সংস্থা; (৩৪) 'সাংগঠনিক কাঠামো' অর্থ এই আইনের অধীন অনুমোদিত সাংগঠনিক কাঠামো; এবং (৩৫) 'হল' অর্থ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বসবাসের জন্য বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনায় পরিচালিত ছাত্রাবাস।