[শরীয়তপুর কৃষি বিশ্ববিদ্যালয়] আইন, ২০২৩
ধারা ২২ইনস্টিটিউট
বলবৎ
ধারা ২২
22. ইনস্টিটিউট (১) বিশ্ববিদ্যালয়, প্রয়োজনে, আচার্য কর্তৃক অনুমোদন সাপেক্ষে, মঞ্জুরী কমিশনের সুপারিশ, গবেষণা কার্য পরিচালনাসহ কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে উচ্চতর শিক্ষা ও গবেষণার জন্য সংবিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে উহার অঙ্গীভূত বা অধিভুক্ত ইনস্টিটিউট হিসাবে এক বা একাধিক ইনস্টিটিউট স্থাপন করিতে পারিবে বা, ক্ষেত্রমত, উক্ত বিষয় সংশ্লিষ্ট কোনো ইনস্টিটিউটকে অধিভুক্ত করিতে পারিবে। (২) প্রতিটি ইনস্টিটিউট পরিচালনার জন্য ১ (এক) জন পরিচালকসহ পরিচালনা পর্ষদ থাকিবে, যাহা সংবিধি দ্বারা নির্ধারিত হইবে।