Skip to content

বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন আইন, ২০২৩

ধারা ২০রহিতকরণ ও হেফাজত

বলবৎ

ধারা ২০

20. রহিতকরণ ও হেফাজত (১) এ আইন কার্যকর হইবার সঙ্গে সঙ্গে Censorship of Films Act, 1963 (Act No. XVIII of 1963), অতঃপর উক্ত Act বলিয়া উল্লিখিত, এতদ্দ্বারা রহিত হইল। (২) উপধারা (১) এর অধীন রহিতকরণ সত্ত্বেও, উক্ত Act এর অধীন- (ক) কৃত কোনো কার্য বা গৃহীত কোনো ব্যবস্থা এই আইনের অধীন কৃত বা গৃহীত হইয়াছে বলিয়া গণ্য হইবে; (খ) প্রণীত কোনা বিধি, জারিকৃত কোনো প্রজ্ঞাপন, আদেশ, বিজ্ঞপ্তি বা প্রদত্ত কোনো নোটিশ এই আইনের বিধানাবলির সহিত সামঞ্জস্যপূর্ণ হওয়া সাপেক্ষে, বলবৎ থাকিবে এবং এই আইনের অধীন প্রণীত বা জারিকৃত বা প্রদত্ত হইয়াছে বলিয়া গণ্য হইবে; (গ) Censor Board কর্তৃক সংরক্ষিত সকল হিসাব বহি, রেজিস্টার, রেকর্ডপত্রসহ অন্যান্য সকল দলিলাদি বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের নিকট হস্তান্তরিত হইবে এবং বোর্ড উহার স্বত্বাধিকারী হইবে; এবং (ঘ) কোনো কার্যধারা অনিষ্পন্ন থাকিলে উহা, যতদূর সম্ভব, এই আইনের অধীন নিষ্পন্ন করিতে হইবে।

End of ধারা ২০. Not in the index for this Act: গেজেটেড অনুলিপি (the gazette as published, PDF only).

সূচিপত্র দেখুন: বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন আইন, ২০২৩