Skip to content

বাংলাদেশ পেটেন্ট আইন, ২০২৩

ধারা ৫৬মহাপরিচালকের দেওয়ানি আদালতের ন্যায় কতিপয় ক্ষমতা

বলবৎএকাদশ অধ্যায় মহাপরিচালকের ক্ষমতা

একাদশ অধ্যায় মহাপরিচালকের ক্ষমতা

ধারা ৫৬

56. মহাপরিচালকের দেওয়ানি আদালতের ন্যায় কতিপয় ক্ষমতা এতদুদ্দেশ্যে প্রণীত বিধি সাপেক্ষে, নিম্নবর্ণিত বিষয়ে কার্যক্রম সম্পন্ন করণে মহাপরিচালকের দেওয়ানি আদালতের ন্যায়, ক্ষমতা থাকিবে, যথা:- (ক) কোনো ব্যক্তির প্রতি সমন জারি করা, তাহাকে উপস্থিত হইতে বাধ্য করা এবং তাহাকে শপথসহ পরীক্ষা করা; (খ) দলিল উদঘাটন ও দাখিলের নির্দেশ প্রদান করা; (গ) অ্যাফিডেভিটের মাধ্যমে সাক্ষ্য গ্রহণ করা; (ঘ) সাক্ষী বা দলিল পরীক্ষার উদ্দেশ্যে কমিশন ইস্যু করা; (ঙ) ব্যয় প্রদানের আদেশ প্রদান করা; (চ) নির্দিষ্ট সময়ের মধ্যে এবং নির্ধারিত পদ্ধতিতে আবেদন করা হইলে, তাহার নিজের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা; (ছ) নির্দিষ্ট সময়ের মধ্যে এবং নির্ধারিত পদ্ধতিতে আবেদন করা হইলে, কোনো একতরফা আদেশ রদ করা; (জ) নির্ধারিত অন্য কোনো বিষয়।

End of ধারা ৫৬. Not in the index for this Act: গেজেটেড অনুলিপি (the gazette as published, PDF only).

সূচিপত্র দেখুন: বাংলাদেশ পেটেন্ট আইন, ২০২৩