Skip to content

বাংলাদেশ পেটেন্ট আইন, ২০২৩

ধারা ৬৫তথ্য প্রকাশ

বলবৎত্রয়োদশ অধ্যায় বিবিধ

ত্রয়োদশ অধ্যায় বিবিধ

ধারা ৬৫

65. তথ্য প্রকাশ পেটেন্টের কার্যনির্বাহ সম্পর্কিত সকল তথ্য কোনো ফি ব্যতীত জনগণের পরিদর্শনের জন্য উন্মুক্ত রাখিতে হইবে এবং এইরূপ তথ্যে নিম্নবর্ণিত বিষয় অন্তর্ভুক্ত থাকিবে, যথা:- (ক) সম্পূর্ণ বিশেষত্বনামা, দাবি, লেখচিত্র, এবং আবেদনকারী কর্তৃক অন্যান্য দলিলসহ পূর্ণাঙ্গ পেটেন্ট আবেদন; (খ) সাময়িক বিশেষত্বনামা অনুযায়ী সম্পূর্ণ বিশেষত্বনামা দাখিলের সময় বা কোনো আবেদন পরিত্যক্ত বলিয়া বিবেচিত হইলে এতৎসম্পর্কিত তথ্য; (গ) ধারা ১৫ এর অধীন দাখিলকৃত সকল তথ্য; (ঘ) ধারা ১৭ এর অধীন দাখিলকৃত আবেদনের প্রকাশনা সম্পর্কিত বিস্তারিত তথ্য; (ঙ) ধারা ১০ এর অধীন প্রত্যাহারকৃত বা পুনঃআবেদনের বিস্তারিত তথ্য; (চ) ধারা ২১ এর অধীন পরীক্ষার জন্য কোনো আবেদন করিয়া থাকিলে উহার তথ্য; (ছ) পরীক্ষার বিস্তারিত রিপোর্ট এবং ধারা ২২ এর অধীন জারীকৃত কার্যনির্বাহ সম্পর্কিত অন্যান্য তথ্য; (জ) ধারা ২৩ এর অধীন পরীক্ষার উদ্দেশ্যে অনুসন্ধানের বিস্তারিত তথ্য; (ঝ) ধারা ২৪ এর অধীন পেটেন্টের কোনো আবেদন মঞ্জুর বা প্রত্যাখ্যান করা হইলে তৎসম্পর্কিত তথ্য; (ঞ) নবায়ন ফি প্রদান করিতে হইলে, উহার তথ্য; (ট) যদি কোনো পেটেন্টের মেয়াদ উত্তীর্ণ হইয়া যায় বা উত্তীর্ণ হইবে, উহার তথ্য; (ঠ) রেজিস্টারে কোনো কিছু নথিভুক্ত করা হইলে বা এইরূপ নথিভুক্ত করিবার জন্য আবেদন করা হইলে, উহার তথ্য; (ড) ধারা ৪৩ এর অধীন প্রদত্ত তথ্যের বিষয়; (ঢ) ধারা ৩১ এর উপ-ধারা (৪), (৫) ও (৬) এর অধীন প্রদত্ত বিস্তারিত তথ্য; (ণ) পেটেন্ট অফিস ও আবেদনকারীর মধ্যকার মৌখিক ও লিখিত যোগাযোগসহ সকল যোগাযোগের ঠিকানা।

End of ধারা ৬৫. Not in the index for this Act: গেজেটেড অনুলিপি (the gazette as published, PDF only).

সূচিপত্র দেখুন: বাংলাদেশ পেটেন্ট আইন, ২০২৩